আমি ভ্যাক্সিন গ্রহণ করেছি, আপনি কি ভ্যাক্সিন গ্রহণ করেছেন?

N
nahiyan

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ্‌ রহমতে আমিও ভালো আছি। অবশেষে আমি আমার ভ্যাক্সিন এর দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করেছি। 

সারাবিশ্বে প্রায় ২ বছর ধরে করোনা মহামারি শুরু হয়। প্রতিনিয়ত সারা বিশ্বে প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ করোনাতে মারা যাচ্ছে। এই পর্যন্ত সারা বিশ্বে প্রায় ৫০ লাখের ও বেশি মানুষ করোনা ভাইরাসে মারা গেছে। আর প্রায় ২ কোটি উপরে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাই এই মহামারি দূর করতে চীন, আমেরিকা, ইংল্যান্ড, জাপান তারা করোনা ভ্যাক্সিন আবিস্কার করে। এর মধ্যে চীন এর সিনোফার্মা, আমেরিকার মর্ডানা , ইংল্যান্ড এর এসট্রোজেন আর জাপান এর ফাইজার। 

আমাদের বাংলাদেশে যখন ভ্যাক্সিন আসে তখন সরকারী চাকরীজীবীরা ভ্যাক্সিন পাওয়া শুরু করে। তাদের পড়ে যারা মেডিকেলে পড়াশুনা করে আর ডাক্তার যারা তারা আমেরিকার মর্ডানা ভ্যাক্সিন পাওয়া শুরু করে। কিন্তু তখন আমরা ভ্যাক্সিন এর জন্য আবেদন করতে পারতেছিলাম না। পড়ে যখন সরকার থেকে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি তারাদের জন্য আবেদন করা যাচ্ছে। তখন আমি ভ্যক্সিন গ্রহন এর জন্য আবেদন করতে যাই তখন তারা বলতেছে আমি ভ্যাক্সিন গ্রহন এর জন্য প্রযোজ্য নই। এইভাবে আমার বিশ্ববিদ্যালয় আমার ভ্যাক্সিন দেওয়ার অনুমোদন দিতে দিতে ১ মাস সময় নেয়। এর মধ্যে আমার আম্মু আব্বু তারা দুইজনই ভ্যাক্সিন দিয়ে ফেলে। কিন্তু আমাদের ভ্যাক্সিন আবেদন করার কোন নামই ছিল না। 

ছবি সুত্রঃ আমার বড় ভাই এই ছবিটি তুলেছে। 

আমার ইচ্ছা ছিল আমি আমেরিকার মর্ডানা ভ্যাক্সিন দিবো। যখন আমি ভ্যাক্সিন এর জন্য আবেদন করি তখন বাংলাদেশে মর্ডানা ভ্যাক্সিন প্রযাপ্ত ছিল। কিন্তু আমি আবেদন করেছিলাম অক্টোবরের ৫ তারিখ। কিন্তু আমি জানতাম আবেদন করার ২/৩ দিন পর ভ্যাক্সিন দেওয়ার তারিখ এসে পড়ে। কিন্তু তার কয়েকদিন পর বাংলাদেশে ভ্যাক্সিন শেষ হয়ে যায়। যার কারণে আমার ভ্যাক্সিন দেওয়ার তারিখ অক্টোবরের ২৩ এ আসে। কিন্তু তখন ভাগ্য ক্রমে আমি আর আমার ভাই দুইজন একসাথে সিনোফার্মা বা ভেরোসেল ভ্যাক্সিন দেই। আলহামদুলিল্লাহ্‌ আজকে আমার দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করি। আজকে আমি সম্পূর্ণ ভাবে ভ্যাক্সিনেড।

 

সর্বশেষ একটা কথা বলতে চাই। এই মহামারিতে সবাই যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাক্সিন নিয়ে নেন। কয়েকজন বিশেষজ্ঞ এর মতে যারা ভ্যাক্সিন গ্রহন সম্পূর্ণ করেছেন তাদের মধ্যে প্রায় ৭০-৯৪% পর্যন্ত করোনা ভাইরাস এর এন্টিবডি পাওয়া গেছে। তাই সবাই ভ্যাক্সিন গ্রহন করে আপনি করোনার মতো মহামারি রোগ থেকে প্রতিরোধ লাভ করেন। আপনিও সুস্থ থাকুন অন্য জনকে ও সুস্থ থাকার জন্য পরামর্শ দিন। 

সবাইকে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য। 

 

মাস্ক পড়ুন, সময়মতো ভ্যাক্সিন গ্রহন করুন।  

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)