ওয়েব ১.০ ও ওয়েব ২.০ বলতে কি বুঝায়?
যখনি আপনি আপনার মোবাইল নিয়ে কোন একটি ভিডিও বা ব্রাউজার করতে ঢুকলেন তখনি প্রায় ৪৭২ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। বাংলাদেশ টেলিকমিনেকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি এর ডাটা অনুযায়ী মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০ কোটি ৬৩ লাখ। আর অন্যান্য আইএসপি এবং পিএসটিএন এর ব্যবহারকারীর সংখ্যা ৯৮ লাখ। ভালো করে লক্ষ্য করেন এই সংখ্যাটা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৭০%। বুঝতেই পারতেছেন ১০০ জনের মধ্যে ৭০ জন মানুষ এর ইন্টারনেট এক্সেস আছে যা সত্যি অবাক করার মতো। ই-কমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ ই-কেব এর ডাটা অনুযায়ী বাংলাদেশে কেনা কাটার প্রবণতা ২০২০ সালে ৭০% বৃদ্ধি পাইছে আর এর মধ্যে অনলাইনে খাদ্য বেচাকেনা প্রায় ৩০০% বৃদ্ধি পাইছে। এই কারণে আপনি যদি এখন চিন্তা করেন আগেরকার দিনের পুরাতন চিপস পটেটো স্টিক্স এর অ্যাড কিংবা কুরবানি ঈদের সময় আরসি কোলার অ্যাড কয়েক সেকেন্ড টিভিতে চালু করে দেওয়া হয় আর সব মানুষের কাছে এই জিনিসটা পোছাই দিতে পারবেন তাহলে আপনি এখনো মিরাজ রিপনের সর্গে বাস করতেছেন। আপনার এত বড় একটা জনগোষ্ঠী যারা অনলাইনে চলে আসছে তাদের কাছে পোছাইতে হইলে আপনার যে জিনিসটা করা লাগবে তা হল ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং এর উত্থান পুরা বিশ্বে ও বাংলাদেশে থেকে কখন শুরু হইছে, বর্তমান দুনিয়ায় একজন ডিজিটাল মার্কেটিং জানার চাহিদা কতটুকু, ওয়েব ১.০ ও ওয়েব ২.০, ক্লিক অ্যান্ড মর্টার বিজনেস এই জিনিস গুলা আসলে কি? আর সবশেষে ইন্টারনেট অফ থিংস বা আইওটি এর ডিজিটাল মার্কেটিং আছে এইটা ইউরোপের দেশগুলা বা বাংলাদেশের আইন সংস্থা গুলা কোন চোখে দেখে এই সম্পূর্ণ বিষয়টা আমি আজকে আর আগামীকালকের পোস্টে বলবো।
ওয়েব ১.০ঃ
১৯৯১ - ২০০০ সাল পর্যন্ত ওয়েবসাইট গুলো একটু স্টেটিক ধরণের ছিল অর্থাৎ ওয়েবসাইটের যে মালিক যা দেখাইতেছে তারচেয়ে আপনি বেশি কিছু করতে পারতেছেন না। কারণ এইটার মধ্যে কোন ইন্টারঅ্যাক্টিভ ফিচার ছিল না অর্থাৎ ব্যবহারকারী যে ওয়েবসাইটটা ব্যবহার করতেছে কোন ডাটা ওয়েবসাইট দেওয়ার কোন সিস্টেম ছিল না। হয়ত ওইখানে কোন নিজের প্রোফাইল দেওয়া বা ইমেইল দেওয়া যায় না। এইযে এইখানে ওয়েবসাইট আর ব্যবহারকারী মধ্যে ইন্টারঅ্যাক্টিভ ফিচারটা যে দরকার ছিল সেটা ছিল না। এই যুগটাকে বলা হয় ওয়েব ১.০ যুগ।
ওয়েব ২.০ঃ
২০০৪ সাল থেকে ওয়েব ২.০ এর যুগ শুরু হইছে । ওয়েব ২.০ এর যুগ বলে আপনার যে পার্সনাল যে ডাটা আছে বা আপনার ইমেইল এড্রেস কিংবা আপনি যে ব্রাউজার করতেছেন আপনি কোন কোন ডাটা দেখতেছেন বা কতক্ষণ ধরে দেখতেছেন এই ডাটা গুলা যদি আপনি জানতে চান তাহলে এই ডাটা গুলা ওয়েবসাইট নিজে সংরক্ষণ করতে পারবে। এর মাধ্যমে ব্যবহারকারী ও ওয়েবসাইটের মধ্যে যে একটা ইন্টারঅ্যাক্টিভ ফিচার সংযুক্ত আছে এইটাই হচ্ছে ওয়েব ১.০ উত্তরণ হয়ে ওয়েব ২.০ তে আমরা প্রবেশ করেছি। এই জিনিসটা সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেন ডারচি দিনুচ্চি নামের একজন। উনি একটা আর্টিকেল লেখেন যার নাম ফ্রেগমেন্টেড ফিউচার ওইখানে এইটার বিষয় সম্পর্কে উল্লেখ করেন। ২০০৪ সালে অনেক বড় একটা ঘটনা ঘটে অরেইল্লি মিডিয়া লাইফ ওরা একটা সম্মেলন আয়োজন করে যেটার নাম এই হচ্ছে ওয়েব ২.০ সম্মেলন। এইখানে অনেক বড় বড় জ্ঞায়ানী মানুষ আসছিল। ওইখানে তারা একটি আউটলাইন করে এখন থেকে আমরা ওয়েব কে একটা পাল্টফর্ম হিসেবে ব্যবহার করবো। একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশান যেটা সবসময় ডেক্সটপ থাকে সেটাকে আমরা ওয়েবে নিয়া যাবো। এতে করে কি হবে কাস্টমার আর বিজনেস আসলে আপনার জন্য তারা নিজেরাই তৈরি করে দিবে এতে আপনার আলাদা করে কাস্টমারের কাছে যেতে হবে না। এই ওয়েব ১.০ এর ধারণা দেন বার্নাস লিও। এছাড়াও তিনি আরেকটা ধারণা দেন তার নাম ওয়েব ৩.০ । এই ওয়েবটাকে তারা বলতেছে ওয়ার্ল্ডওয়াইড বা ডব্লিউডব্লিউডব্লিউ এমন ভাবে সাজানো হবে যাতে করে ওয়েবপেজ এর কাঠামোগত গঠনটা আর যে ট্যাগ আছে সেগুলা মেশিন রিডেবল হবে। আমি এখানে একটু বলে রাখি আমাদের লেখা সব কোড গুলি কিন্তু মেশিন রিডেবল না। একটা উদাহরণ বলি এক্সটেনটিং মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা মানুষ আর মেশিন দুইটাই রিডেবল যেটা কোডিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু সব ল্যাঙ্গুয়েজ এইরকম না । ওয়ার্ল্ডওয়াইড ওয়েব ৩.০ এর মূল ধারণা হল পুরা ওয়েব এর কাঠামোটা সাজানো হবে যাতে মেশিনও এইটা করতে পারে। সর্বমোট কথা যখন আর্টিফিশিয়াল ইন্টিলেজেঞ্ছি আর পরিবর্তন হবে তখন ওয়েব ৩.০ এর চাহিদা ওয়েব ২.০ এর থেকেও বেশি হবে।
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)