বাংলাদেশে ফ্রীলাঞ্চারদের অবস্থা

N
nahiyan

ভূমিকাঃ

  

২০১০ সালের পরবর্তী সময়ে এক নতুন ধরণের অর্থনীতির উত্থান আমরা দেখতে পাই যার নাম গিগ অর্থনীতি। এডিপি রিসার্স ইন্সিটিউট এর ডাটা অনুসারে ২০১০ সালের পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্টের অর্থনীতি বিস্তার লাভ করেছে ১৫%। ২০২১ সালে পুরা বিশ্বে গিগ অর্থনীতি এর সাইজ ধরা হইয়েছে প্রায় ৩৪৭ বিলিয়ন ডলার। যা ২০১৮ সালে তার সাইজ ছিল ২০৪ বিলিয়ন ডলার আর ভবিষতে তার পরিমাণ ধারণা করা হইতেছে ৪৫৫ বিলিয়ন ডলার। ২০১৭ সালে অক্সফোর্ড ইন্টারনেট ইন্সিটিউট এর তথ্য মতে বৈশ্বিক ফ্রীলাঞ্চার মার্কেটে সর্ববৃহৎ দেশ ভারত এর পরে বাংলাদেশ জায়গা করে নিয়েছে। বর্তমানে ১০০ জনের মধ্যে ৩৬ জন মানুষ গিগ অর্থনীতির অন্তর্ভুক্ত যেখানে ধারণা করা হচ্ছে ২০২৭ সাল নাগাদ এই সংখ্যাটা ৫০% গিয়ে দাঁড়াবে। ৪১% মানুষ তাদের পড়াশুনা শেষ করার পড়ে গিগ অর্থনীতি বা ফ্রীলাঞ্চার হিসেবে যুক্ত হচ্ছে।

 

গিগ অর্থনীতি কী?

ফাইভার, আপওয়ার্ক, উবার আর এয়ারবিএনবি এই কোম্পানিগুলার তিনটা একই বৈশিষ্ট্য আছে।

১) এইগুলার সারাদিন কাজ করার চাকরী দেয় না সাধারণত ছোট সময় বা নিদিষ্ট সময় অনুযায়ী আপনাকে নিয়োগ দিবে আর সে কাজ অনুযায়ী আপনাকে তারা টাকা দিয়ে বিদায় করে দিবে। যেমন ফাইভারে তারা আপনাকে বা ফ্রীলাঞ্চারদেরকে একটি নিদিষ্ট সময় কাজের জন্য নিয়োগ দেওয়া হয়।

২) এইখানে দিনের কোন নির্দিষ্ট সময় দেওয়া থাকে না শুধু মাত্র একটা ডেডলাইন থাকে। এইটার কোন নির্দিষ্ট ৯ টা থেকে ৫ টা পর্যন্ত চাকরির মতো কাজ করে না।

৩) এই কাজগুলো সাধারণত আপনি যে কোন জায়গা থেকে করতে পারবেন। শুধু আপনার নেট ব্যবস্থা থাকতে হবে। এইখানে কাজের জন্য আপনার কোন পাসপোর্ট বা ভিসা লাগবে না কিংবা কোন মুদ্রা নিয়ে সমস্যার সম্মুখীন হইতে হবে না।

এইসব কর্মীরা অনেকটা রেমিটেন্স ওয়ার্কারদের মতো শুধুমাত্র তারা বাংলাদেশে বসেই বাইরের কাজগুলো করতে পারছে। কিন্তু এই কথাগুলো রাইড শেয়ার সার্ভিস এর মতো নাও হইতে পারে কারণ এইটা একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান হইলেও আলাদা লোকাল ব্রাঞ্চে তাদের জনবল থাকতে পারে। এইযে এইরকম একটা দুনিয়া যেটা ঐতিহ্য চাকরীর প্রক্রিয়া টা পরিবর্তন করে দেয় এবং পুরো পৃথিবীতে একটা নতুন অর্থনৈতিক সূচনা করে এইকেই বলা হয় গিগ অর্থনীতি। আর যারা এইখানে কাজ করে বা কর্মী হিসেবে থাকে তাদেরকে বলা হয় গিগ ওয়ার্কার বা কর্মী। এর মধ্যে যেমন ফ্রীলাঞ্চার কাজ অন্তর্ভুক্ত থাকবে যেমন ফাইভার।এর মধ্যে আপওয়ার্ক বা উবার এর মতো কোম্পানি গুলো সংযুক্ত। আপনারা শুধু জানেন ফাহিম বা নাসিম এরাই শুধু ফ্রীলাঞ্চিং করে এমনটা না বাংলাদেশের প্রায় ৫ লাখ মানুষ ফ্রীলাঞ্চিং এ কাজ করে। ২০১৯ সালে পেইওনার দ্বারা প্রকাশিত গ্লোবাল গিগ ইকনোমি ইনডেক্স এর মধ্যে বাংলাদেশ বছরের পর বছর উন্নতি করার পরে অষ্টম স্থান অধিকার অর্জন করেছিল। ২০১৭ সালে অক্সফোর্ড ইন্টারনেট ইন্সিটিউট এর তথ্য মতে ফিভার, ফ্রীলাঞ্চের , গুরু, পিপলপারআউয়ার এর উপর বিশ্লেষণ করে দেখা গেছে বাংলাদেশের টপ যে কাজগুলো করা হয় এইগুলো হচ্ছে এইরকমঃ ক্রিয়েটিভ অ্যান্ড মাল্টিমিডিয়া ৬১.৫% , সফটওয়্যার ডেভেলপমেন্ট ১৪.১% , ক্লিয়ারিং অ্যান্ড ডাটা এন্ট্রি ১০.১% , রাইটিং অ্যান্ড ট্রান্সলেশান ৯.৫% এবং সেলস অ্যান্ড মার্কেটিং ৪.৭% । এইটা থেকে বুঝা যায় বাংলাদেশে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ক্রিয়েটিভ অ্যান্ড মাল্টিমিডিয়া এই কাজকে। যার মধ্যে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং অনেক বেশি ব্যাবহার হয় যার কারণে এই পেশার গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। 

 

বাংলাদেশে গিগ অর্থনীতির প্রভাবঃ

বাংলাদেশের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রি জুনাইদ আহমেদ পলক এর তথ্য মতে এই মহামারি এর পর থেকে প্রায় ১ লাখ মানুষ অধিক ই-কমার্স সেক্টরের মধ্যে কর্মসংস্থান এর সুযোগ পাইছে। আপনি যদি বাংলাদেশের রাইড শেয়ারিং মার্কেট এর কথা চিন্তা করেন সেইটার পরিসর প্রায় ২২০০ কোটি টাকার মতো যেটা বাংলাদেশের মোট ট্রান্সপোটেশন সিস্টেমের প্রায় ২৩%। এইসব তথ্য থেকে আপনি বুঝতে পারবেন বাংলাদেশে গিগ অর্থনীতির ব্যাপক বিস্তার লাভ করেছে। বাংলাদেশ প্রতিবছর ফ্রীলাঞ্চাররা বার্ষিক ৮৫০ কোটি টাকা এনে দেয়। কিন্তু এইক্ষেত্রে অনেক জায়গায় এইসব ফ্রীলাঞ্চারদের সম্মান করা হয় না। কারণ অনেক ক্ষেত্রে এই বিষয় সম্পর্কে মানুষ এর কম ধারণা থাকে আর মনে সেই মানুষটা সারাদিন কম্পিউটারে বসে পর্ণগ্রাফি দেখে বা নানা ধরণের খারাপ কাজ করে। কিন্তু যখন পাড়া প্রতিবেশী বুঝতে পারে সেই মানুষটা অনেক টাকা কামাই করতেছে তখন তার প্রশংসা করতে । কিন্তু এইসব কারণে অনেক ফ্রীলাঞ্চার ডিমোটিভেশন হয়ে পরে যার কারণে অনেকে ভালো সাফল্য অর্জন করতে পারে না। আমি সেই হিসেবে বলবো আপনারা আগে সেই বিষয় সম্পর্কে জানেন তারপর তার কাজের উপর তাকে ভালো মন্দ পরামর্শ দিবেন। 

আজকে এই পর্যন্ত আশা করি আমার পোস্টটি থেকে আপনারা ভালো কিছু জানতে পারবেন। লেখায় কোন জায়গায় ভুল থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সবাইকে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রহমুতল্লাহ ওয়াবারাক্তু।  

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)

raihan2001
good 💥💥