Who doesn't love a cloudy sky? The thunder of the clouds, the sound of darkness all around. Such a message of relief prevails in the mind of more or less everyone with sleep and sleep atmosphere. For some, the day passes only through sleep. On the other hand, city dwellers suffering from noise pollution have to face various problems including headache, insomnia, irritable mood, hearing loss due to car horn, construction noise. Day and night, all sounds, high or low, become a source of annoyance to everyone.
The functioning of the human brain is such that it cannot ignore certain words. These include cat or dog calls, the sound of an ambulance, slamming doors, breaking glass, etc. But one strange thing applies to everyone is that even if one does not sleep well with these types of sounds, one can sleep very well with the sound of rain. Sometimes the sleep is deep.
But what is the reason for this?
According to scientists, the sound of rain creates rhythmic sounds that prevent other sounds from entering the brain. The rhythm of the rain drowns out all other annoying sounds. Experts call the rustling of leaves or the sound of rain as the 'Pink Noise Effect'. Which helps to induce sleep by reducing other noises from the brain. Besides, the rhythmic top top sound of the rain sounds like a lullaby. Which can easily lead a person to sleep state. Besides, negative ions in the air increase during rainy days which activates the nervous system of the brain. Hence mental relief or comfort is felt. Also, due to the decrease in oxygen in the air during rain, fatigue is felt. The melatonin hormone is released in the brain due to the feeling of darkness in clouds and rain. Which is very helpful for sleep.
মেঘাচ্ছন্ন আকাশ কে না ভালবাসে। মেঘের গুড়ুম গুড়ুম শব্দ অন্ধকার চারদিক। ঘুম ঘুম আবহ নিয়ে এমন স্বস্তির বার্তা বিরাজ করে কমবেশি সবার মনেই। কারও কারও আবার দিন অতিবাহিত হয় যায় ঘুমের মধ্য দিয়েই। এইদিকে শব্দ দূষণে অতিষ্ঠ নগরবাসীকে গাড়ির হর্ন, কন্সট্রাকশনের শব্দের কারণে মাথা ব্যথা, নিদ্রাহীনতা, খিটখিটে মেজাজ, কানে কম শোনা সহ নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। দিনে রাতে উচ্চ কিংবা নিম্নমাত্রার সকল সব শব্দ সকলের কাছে রীতিমতো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
মানুষের মস্তিষ্কে কার্যক্ষমতাটাই এমন যে তা কিছু কিছু শব্দকে এড়িয়ে যেতে পারে না। এর মধ্যে রয়েছে বিড়াল কিংবা কুকুরের ডাক, আম্বুলান্সের শব্দ, দরজা জোরে লাগানো, কাচের গ্লাস ভাঙ্গা সহ নানাবিদ শব্দ। তবে একটা অদ্ভুদ ব্যাপার সকলের জন্য প্রযোজ্য তা হল এসকল প্রকার শব্দে কারোর ভালো ভাবে ঘুম না আসলেও ঝুম বৃষ্টির শব্দে খুব ভালো ঘুম পায়। কখনো কখনো ঘুম হয় গভীরও।
কিন্তু এমনটা হওয়ার কারণ কি?
বিজ্ঞানীদের মতে বৃষ্টির শব্দে এমন ছন্দবৃত্ত শব্দ তৈরি করে যা অন্য কর্কশ শব্দকে মস্তিষ্কে প্রবেশ করতে দেয় না। বৃষ্টির এমন ছন্দে অন্য সব বিরক্তিকর শব্দ ঢাকা পরে যায়। বিশেষজ্ঞরা পাতার মর্মর কিংবা বৃষ্টির শব্দকে 'পিঙ্ক নয়েজ এফেক্ট' বলে আখ্যায়িত করেছেন। যা অন্য শব্দকে মস্তিস্ক থেকে হ্রাস করে ঘুম আসতে সাহায্য করে। এছাড়া বৃষ্টির ছন্দময় টপ টপ শব্দ ঘুম পাড়ানির গানের মতো মনে হয়। যা সহজেই একজন মানুষকে ঘুমের রাজ্যে নিয়ে যেতে পারে। এছাড়া বৃষ্টির দিনে বাতাসে নেগেটিভ আয়ন বৃদ্ধি পায় যা মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে। একারণে মানসিক স্বস্তি বা আরাম অনুভূত হয়। এছাড়াও বৃষ্টিতে বাতাসে অক্সিজেন কিছুটা কমে যাওয়ায় ক্লান্তি অনুভূত হয়। মেঘ ও ঝুম বৃষ্টিতে অবছা অন্ধকারে অনুভূত হওয়ার কারণে মস্তিষ্কের মেলাটোনিন হরমোন নিঃসৃত হয়। যা ঘুমের জন্য বেশ সহায়ক।

