এম্বুল্যান্স নিয়ে ছোট অভিজ্ঞতা

প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আজকে যে বিষয় নিয়ে আমার ছোট একটা অভিজ্ঞতা শেয়ার করব সেইটা হচ্ছে এম্বুলেন্স। এই এম্বুলেন্স এর সাথে সকলেই কম বেশি পরিচিত। এম্বুলেন্স এর এক একটা সেকেন্ড যে কি গুরুত্বপূর্ণ সেইটা রোগীর সাথে থাকা মানুষ বাদে অন্য কারো বুঝার ক্ষমতা নাই। আমাদের জীবনে কম বেশি সবাই অসুস্থ হয় তাই সবাই হাসপাতালে যায় এবং এম্বুলেন্স এর সাথে পরিচিত। 


সেদিন আমি আমার আব্বুর ছোট ভাইকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্য রওনা দেই সদর হাসপাতালে যেতে আমাদের প্রায় ১.২০ ঘন্টার পথ। যদিও রাস্তা ঘাটে অনেক যানজটের কারনে ২-২.৩০ ঘন্টা ও লেগে যায়৷ আসলে বাংলাদেশের মানুষের বড একটা অংশ এম্বুলেন্স কে যে রাস্তা দিয়ে আগে যাওয়ার সুযোগ করে দিতে হয় সেইটা জানেনা বা পালন করেনা৷ আমাদের এম্বুলেন্স কে ও একইভাবে যানজটের কবলে পরতে হয় অনেক যানজট এডিয়ে আমরা প্রায় ৫০% রাস্তা চলে আসছিলাম সদর হাসপাতালের। 


রাস্তায় প্রচুর যানজট লেগে যায় সামনে দেখা যায় রাস্তা সংস্কার এর কাজ চলিতেছে । রাস্তার একটি সাইড মানে ৫০% রাস্তা বন্ধ যার কারনে এই তীব্র যানজট লেগে যায়৷ অনেক্ষন অপেক্ষার পর ও আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না অনেক ভাবে আমরা চেষ্টা করেছি চলে যাওয়ার কিন্তু কোন ভাবে যেতে পারছিলাম না এইদিকে রোগীর অবস্তা যততত্র খারাপ হচ্ছিল। অনেক্ষন অপেক্ষার পর আমাদের এম্বুলেন্স এর ড্রাইভার বাধ্য হয়ে ওনার গাডিতে থাকা হ্যান্ড মাইক নিয়ে যিনি রাস্তা সংস্কার কাজের দায়িত্তে ছিলেন ওনাকে আকুতি মিনতি করে বলেন আমাদের রোগীর অবস্তা ভালনা যেন আমাদের একটু দ্রুত সদর হাসপাতালে যাওয়ার সুযোগ করে দেয়া হয়। তখন সংস্কারকারীর মনে দয়া হয় এবং তিনি অন্য সকল গাডিকে একসাইডে দাডিয়ে রেখে আমাদের এম্বুলেন্স কে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমরা তাকে ধন্যবাদ জানিয়ে আমাদের গন্তব্য সদর হাসপাতালের দিকে আবার রওনা শুরু করি৷ 



Translate

Dear friends I hope you are well and I am also alhamdulillah. Today I will share a small experience about ambulance. Everyone is more or less familiar with this ambulance. No one else has the ability to understand that one second of the ambulance is important except the people who are with the patient. More or less everyone gets sick in our life so everyone goes to hospital and familiar with ambulance.



That day I left for the hospital with my father's younger brother to Sadar Hospital, we are about 1.20 hours away. Although it takes 2-2.30 hours due to heavy traffic on the road In fact, a part of the people of Bangladesh does not know or follow the road that the ambulance has to go through first. Our ambulance also had to pass due to the traffic jam, avoiding many traffic jams, we were approaching 50% of the road to Sadar Hospital.



There is a lot of traffic jam on the road, it can be seen that road renovation work is going on. A side of the road means 50% of the road is closed due to which this heavy traffic jam occurs After waiting for a long time, we did not know what to do. We tried many ways to leave but we could not leave. Meanwhile, the patient's condition was getting worse and worse. After waiting for a long time, the driver of our ambulance forced himself to use the hand mic in his car, who was in charge of the road repair work, and urgently begged him that the condition of our patient is not good, so that we can go to Sadar hospital a little faster.  Then the reformer took pity and he kept all the other vehicles to one side and arranged for our ambulance to go. We thanked him and started again towards our destination Sadar Hospital

Comments