Serey is utilizing Blockchain technology

১ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল, বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদ

বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে একটি মাহফিলের বেডাতে যাওয়ার সুবাদেই দেখার সুযোগ হয়েছে আমার ভাই সহ। আজকে ২৯-১২-২০২৪ তারিখ রোজ রবিবার এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিন গেইটে মসজিদের মাঠ প্রাংগনে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


এই মাহফিলে প্রধান মেহমান ছিলেন জনাব শামীম বিন সাইদী, দেলোয়ার হোসাইন সাইদীর সুযোগ্য সন্তান ।


 প্রধান ওয়ায়েজ ছিলেন জনাব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। যিনি এখন মসজিদুল জুম আ কমপ্লেক্স, পল্লবী, ঢাকায় খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ড. মো:- নিজাম উদ্দিন৷ তিনি এই মুহুর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।


আজকের মাহফিলে দোয়া ও মোনাজাত করবেন মাওলানা আলাউদ্দিন ইমামী যিনি এই মুহুর্তে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 


বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত আছেন মাওলানা মো:- মুজিবুল হক। যিনি এই মুহুর্তে বান্দরবান জজ কোর্ট জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।


আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন মো:- আজিজুল হক। তিনি এই মুহুর্তে বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

473.298 SRY$0.00
Bengali Community

Comments