মেঘের রাজ্য মিরিঞ্জা ভ্যালি। হ্যালো বন্ধুরা আজকে কথা বলবো মিরিঞ্জা ভ্যালি নিয়ে। দেশের লামা উপজলার বান্দরবান জেলায় অবস্থিত। এই মিরিঞ্জা ভ্যালি সমুদ্রপৃষ্ঠের ১৬০০-১৭০০ ফুট উঁচুতে পাহাড়ে অবস্থিত। এখানে যদি আপনি অবস্থান করেন মেঘ এসে আপনাকে চারিদিকে থেকে ঘিরে ধরবে এবং আপনাকে ধুয়ে দিবে আপনার মন এবং শরীর উভয় হয়ে যাবে একদম শীতল। এখানে কর্টেজ,জুম ঘর কিংবা তাঁবুতে অবস্থান করে আপনাকে এই মেঘের খেলা উপভোগ করতে হবে। সকালে এবং বিকালে আপনি প্রতিদিন এই মেঘের খেলা দেখতে পারবেন। আপনি যখন এখানে অবস্থান করবেন মেঘের খেলা দেখতে দেখতে আপনি একসময় হারিয়ে যাবেন এই মেঘের ভিতরে। সুন্দর পাহাড় এবং মেঘ দেখার পাশাপাশি আপনি ওখানে দেখতে পারবেন একটি ঝর্ণা যেই ঝর্ণার নাম মিরিঞ্জা ঝর্ণা সময় পাইলে অবশ্যই এই ঝর্ণা দেখে আসবেন।দুই পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ঝর্ণা গিয়ে মিলিত হয়েছে মাতামুহুরী নদীতে গিয়ে। আজকে আমরা এখানে ভ্রমণে গিয়েছিলাম পর্ব আকারে আমি আপনাদের সাথে আমার ছোট অভিজ্ঞতা শেয়ার করব এবং যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন কিভাবে আসবেন তার বিস্তারিত শেয়ার করব সো গাইজ সুযোগ পাইলে আপনিও ঘুরে আসুন মিরিঞ্জা ভ্যালি থেকে।

Miringa Valley, Kingdom of Clouds. Hello friends today I will talk about Miringa Valley. Located in Bandarban district of Lama upazila of the country. This Miringa Valley is located in the hills at a height of 1600-1700 feet above sea level. If you stay here the clouds will come and surround you from all sides and wash you both your mind and body will be completely cool. Here you have to enjoy this cloud game by staying in a cortege, zoom house or tent. You can watch this cloud play every day in the morning and afternoon. When you stay here to watch the cloud play you will get lost inside these clouds. Apart from seeing the beautiful mountains and clouds, you can also see a spring there which is called Mirinja spring. If you have time, you must see this spring. Today we went on a trip here in episode form I will share my small experience with you and those who want to come from Dhaka will share the details of how to come so guys if you get a chance you should also visit Miringa Valley.



Comments