Serey is utilizing Blockchain technology

পাকিস্তান-ভারত যুদ্ধ হবে নাকি সব গুজব?

সাম্প্রতিক কিছু ঘটনা দেখে অনেকেই ভাবতেছে, আবার কি যুদ্ধ লাগতে যাচ্ছে পাকিস্তান আর ভারতের মধ্যে? সোশ্যাল মিডিয়ায় নানা রকম পোস্ট, ভিডিও, গুজব ছড়াইতেছে—যেন একদম যুদ্ধ শুরু হইয়া গেছে! কিন্তু আসল সত্যিটা একটু ঠাণ্ডা মাথায় ভাবলে বোঝা যায়, এখনও যুদ্ধ লাগার মতো পরিস্থিতি হয় নাই।

কাশ্মীর সীমান্তে মাঝেমধ্যে গোলাগুলি বা টেনশন নতুন কিছু না। দুই দেশের মধ্যে বহুদিন ধরেই সমস্যা চলছে—কখনো কাশ্মীর, কখনো সন্ত্রাসবাদ, কখনো রাজনৈতিক কারণে। ভারতের কিছু নেতা পাকিস্তানকে হুমকি দেয়, আবার পাকিস্তানও জবাব দেয়। এইসব অনেক সময় নিজেদের দেশের লোক দেখানো রাজনীতি হিসেবেও হয়ে থাকে, বিশেষ করে নির্বাচনের সময়।

কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, পাকিস্তান আর দুই দেশই পারমাণবিক শক্তিধর। একবার যুদ্ধ লাগলে সেটা শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলই ধ্বংসের দিকে যাবে। তাই কেউ চায় না যুদ্ধ লাগুক—না পাকিস্তান, না ভারত, না বাইরের বিশ্ব।

চীন, আমেরিকা, জাতিসংঘ এসব শক্তিগুলোও সব সময় চায় দুই দেশ শান্ত থাকুক। কারণ এই অঞ্চলে যদি বড় যুদ্ধ লাগে, তাহলে সেটা শুধু পাকিস্তান-ভারতের ক্ষতি না—সারা বিশ্বেই প্রভাব পড়বে।

আর একটা কথা, এখনকার যুগে যুদ্ধ মানেই উন্নয়ন থেমে যাওয়া। দুই দেশই এখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় যুদ্ধ লাগলে দুই দেশই পিছিয়ে পড়বে, কিছুই লাভ হবে না।

1.693 SRY$0.00
Bengali Community

Comments