প্রিয় দেশবাসী আসলামুআলাইকুম। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা হয়তো অনেকে অবগত আছেন বাংলাদেশের আকাশে আজ ঈদের চাঁদ দেখা যাওয়ার মত খুশি বিরাজমান।
ভারতের বিপক্ষে ৫৯ রানের বিশাল জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলার অনুর্ধ ১৯ এর দামাল ছেলেরা। এটি সত্যি একটি অসাধারণ জয়। বাংলাদেশ ঠিক এমন একটি মুহূর্তে এই জয় ছিনিয়ে এনেছে যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বৈরী আবহাওয়া বিরাজমান।
ঠিক এই মুহূর্তে এরকম বিশাল একটা ম্যাচ জয়ে বাংলাদেশের মানুষ অতি আবেগপ্রবণ হয়ে গিয়েছে।বাংলদেশের পশ্চিম আকাশে ঈদের চাঁদ দেখলে মানুষ যেভাবে একটা আনন্দ মুহূর্ত অনুভব করে ঠিক ভারত অনুর্ধ ১৯ দল কে হারাতে পেরে একই একটা আনন্দ মুহূর্ত অনুভব করছে।
সেই আমরা ছোট কাল থেকে দেখে এসেছি ভারত বাংলাদেশ ম্যাচ মানে একটা টান টান উত্তেজনা। ভারতের সাথে বাংলাদেশ জাতীয় দল এভাবে জয় ছিনিয়ে আনতে না পারলে ও ঠিকই কিন্তু জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ ১৯ দল। এবং সেই সাথে ছিনিয়ে নিয়েছে ট্রফি।কেননা এইটা একটা ফাইনাল ম্যাচ ছিল।
ভারত কে সরকারি ভাবে এদেশের বন্ধু বলা হলেও এদেশের জনগণ কে কোনোভাবে তা মেনে নেয়না। তার অন্যতম কারণ হচ্ছে ভারত মুখে আমাদের বাংলাদেশ বন্ধু বললেও সবসময় এদেশের ক্ষতি হয় এমন কাজেই বেশি করেছে।বিভিন্ন সময় আমরা বিভিন্ন টুর্নামেন্ট এ দেখেছি ভারত কিভাবে অনিয়ম করে ম্যাচ জিতে যায়। সেই আদিকাল থেকে ভারত বিরোধী একটা মনোবেশ এই দেশের জনগণএর মধ্যে রয়েছে। 


