Serey is utilizing Blockchain technology

ফ্রি ফায়ার আসক্তি: বিনোদন থেকে সর্বনাশ



ফ্রি ফায়ার একটা গেম, মজার জন্য খেললে সমস্যা নেই। কিন্তু যখন এটা নেশায় পরিণত হয়, তখন জীবনটাই ওলটপালট হয়ে যায়। এখন চারপাশে দেখলেই বোঝা যায়, কত ছেলে-মেয়ে এই গেমের পেছনে দিনরাত পড়ে থাকে। কেউ পড়াশোনা ফেলে রাখে, কেউ পরিবারের সাথে ঝগড়া করে, কেউবা অপরাধের দিকেও চলে যাচ্ছে।


একটা ঘটনা বলি। কক্সবাজারের এক কিশোর ফ্রি ফায়ারের ডায়মন্ড কেনার জন্য বাবার কাছে টাকা চেয়েছিল। বাবা না করায় সে অভিমান করে আত্মহত্যা করে। কতটা ভয়ংকর একটা গেম হলে একটা ছেলে নিজের জীবন দিতে পারে! শুধু এটুকুই না, ঢাকায় এক কিশোর গেমের জন্য দোকানে চুরি করে ধরা পড়েছে। বাসায় যখন জানতে পারে, তখন সে কান্নায় ভেঙে পড়ে।


আরেকটা বড় সমস্যা হচ্ছে, এই গেমের কারণে অনেকের রাগ বেড়ে যাচ্ছে। এক ছেলে তো শুধু গেমের মধ্যে হেরে গিয়ে বন্ধুকে মারধর পর্যন্ত করেছে! আবার কেউ কেউ রাত জেগে খেলে, সকালে ক্লাসে যেতে পারে না, পরীক্ষায় ফেল করে। এসবের ফলাফল একটাই—জীবন ধ্বংস।


ফ্রি ফায়ার খেলার জন্য জীবনটা তো দেওয়া হয়নি, তাই না? সময় থাকতেই যদি না বুঝি, তাহলে ক্ষতি আমাদেরই হবে। বিনোদন আর আসক্তির পার্থক্য বুঝতে হবে। জীবনটা মূল্যবান, একটা গেমের জন্য সেটা নষ্ট করা কোনো কাজের কথা না।

259.693 SRY$0.00
Bengali Community

Comments