প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা কক্সবাজারের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম এবং কিছু কথা এই বিষয়ে বলব। প্রায় প্রায়ই প্রতিবছরে আমরা কক্সবাজারে বেড়ানোর জন্য আসি বিভিন্ন জায়গা থেকে তবে যারা নতুন আসতেছেন তাদের জন্য কিছু প্রয়োজনীয় কথা বলব। আজকে কথা বলব যারা প্রথমবার কক্সবাজার আসতেছেন এবং এখানে যারা ক্যামেরাম্যান রয়েছে তাদের দিয়ে যারা ছবি তুলবেন তাদের বিষয়ে কিছু কথা বলব আর কি। যদি আপনি এখানকার ক্যামেরাম্যান গুলোকে দিয়ে ছবি তুলতে চান তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে ছবি তোলার আগে প্রতিটা ছবি কয় টাকা করে দিতে হবে সেটার দরদাম করে নিতে হবে। দরদাম না করলে আর আপনাকে হয়রানি করবে দাম বেশি চাইবে এবং আপনার সাথে একটা ঝামেলা বাঁধায় দিবে। আপনি এখানে আসছেন একটু মজার জন্য তাহলে ওদের সাথে ঝগড়া লাগলে আপনার মজাই মাঠি হয়ে যাবে। ছবি তোলার সময় কতটা ছবি তুলবেন সেই পরিমাণ আপনাকে কনফার্ম করে নিতে হবে ক্যামেরামের সাথে অন্যথায় তারা আপনাকে একটা ছবি দুই তিনবার করে তুলে বিপুল পরিমাণে ছবি তারা আপনাকে ধরায় দিবে এবং সে পরিমাণ টাকা চাইবে। ক্যামেরাম্যান আপনাকে বলতে পারে আগে ছবি তুলেন তারপর পছন্দ করে নেবেন এরকম করে আপনি কখনো রাজি হবেন না কেননা সে আপনাকে পরে এক হাজার দুই হাজার এরকম ছবি ধরাই দিবে আপনার সাথে একটা ঝামেলার তৈরি করবে। আমি নিজেও প্রতারণার শিকার হয়েছি তারপর আপনাদের সাথে তিক্ত এই অভিজ্ঞতা শেয়ার করতেছি যাতে আপনারা ও একই অভিজ্ঞতার শিকার না হন।
Dear friends, I hope everyone is well and I am also well, Alhamdulillah. Today I will share a Cox's Bazar photography with you and tell you some things about it. Almost every year we come to Cox's Bazar from different places to visit, but for those who are new to it, I will tell you some necessary things. Today I will talk about those who are coming to Cox's Bazar for the first time and those who will take pictures with the cameramen here. If you want to take pictures with the cameramen here, the first thing you have to do is negotiate how much you will pay for each picture before taking the picture. If you do not bargain, they will harass you, ask for a higher price and create a problem with you. You are coming here for a little fun, so if you quarrel with them, your fun will be ruined. You have to confirm the amount of pictures you will take while taking pictures with the cameraman, otherwise they will take a picture two or three times and give you a huge number of pictures and they will ask for that amount of money. The cameraman may tell you to take the picture first and then choose it, but you will never agree to it because he will make you take a thousand or two thousand such pictures later and create a problem with you. I myself have been a victim of fraud and am sharing this bitter experience with you so that you do not fall victim to the same experience.



Comments