প্রিয় বন্ধুরা আপনারা জানেন বর্তমান বাংলাদেশের রাজনীতি ক্রমশই জটিল থেকে জটিল হয়ে যাচ্ছে। রাজনীতির যত হিসাব নিকাশ সব উলটপালট হয়ে যাচ্ছে। আগের দিন গুলোতে আমরা দেখেছি যারা রাজনীতি নিয়ে আমাদের দেশে কথা বলত তারা হিসাব করে দিতে পারতো ২ বছর পর কি হবে কিংবা ৫ বছর পর কি হবে। কিন্তু দেশে বর্তমান এমন একটা পরিস্তিতি বিরাজ করছে কোনোকিছুই সঠিক করে বলা যাচ্ছেনা যে আগামীকাল কি হবে। তার কারণ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে দেশের রাজনীতির সকল হিসাবনিকাশ পাল্টে গেছে। দেশে এমন একটা পরিস্তিতি হয়েছে যে ক্ষমতায় বসার কোনো সম্ভাবনাই ছিলোনা তারা এখন ক্ষমতায় আবার যারা ক্ষমতায় বসার কথা তারা এখনো ক্ষমতায় বসতে পারতেছেনা। আপনি যদি খেয়াল করেন আজ থেকে মানে ৫ আগস্টের ১-২ মাস আগেও কি জানতো ইউনুস অন্তর্বর্তী সরকার প্রধান হবেন। ঠিক এমন ভাবেই চলতেছে দেশ কোনো কিছুর ঠিক ঠিকানা নাই। সামান্য কোঠার জন্য আন্দোলন করে তারাই হয়ে গেলে এখন উপদেষ্টা। দেশের এই রাজনৈতিক পরিস্তিতি কবে ঠিক হবে এইটা কনফার্ম করে কেও বলতে পারতেছেনা আসলে। আওয়ামীলীগের পর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে বিএনপি এর পর রয়েছে জামায়াত এর পর আরো বেশ কিছু ছোট ছোট দল রয়েছে। কিন্তু কিছু মানুষ বিএনপির বিরুদ্ধে যেভাবে উঠেপড়ে লেগেছে সত্যি দুঃখজনক। বিএনপি যদি এখন থেকে সতর্ক না হয়ে যায় তাহলে খারাপ কিছুর জন্য তাদের অপেক্ষা করতে হবে বলে আমি মনে করি।



Comments