বিসমিল্লাহির রাহমানির রাহিম
সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
আমাদের সাথেই বসবাস করার কিছু মানুষ দেখবেন খুব আনন্দ নিয়ে বসবাস করে কিন্তু কিছুদিন পরেই তাদের মধ্যে লক্ষ্য করা যায় অনেক বড় পরিবর্তন তারা যে মানুষগুলোকে নিয়ে সুখী থাকতে চায় সে মানুষগুলো তাদের বিশ্বাস ভেঙ্গে দেয় হঠাৎ করেই তারা একাকীত্ব বোধ করে তারে একা থাকা শুরু করে যে মানুষগুলো বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদের সাথে গল্প আড্ডা করে সময় পার করে দিত দিন শেষে দেখা যায় সেই মানুষটাই একা একা বসে দিন গুনে আর নিজের মৃত্যুর জন্য হাহাকার।
যারা বিশ্বাসের কাছে হেরে গিয়ে মরে গেছে তারাই হয়তোবা জীবনে জিতে গেছে যারা মরতে পারেনি তারা প্রতিনিয়ত একটু একটু করে মরে যাচ্ছে বিশ্বাস আর ভালোবাসা খুবই মূল্যবান একটা শব্দ যদি কাউকে বিশ্বাস করেন তাহলে তার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করবেন।
# ভাগ্যের কাছে আমি হার মানি নাই কিন্তু হেরে গেছে শুধু বিশ্বাসের কাছে!
অনেকেই বলতে শুনেছি বিশ্বাস করে বিশ্বাসী মানুষদেরকে হারাতে হয় জীবনের বাস্তব এই কথার সাথে আমি প্রত্যেকটা সেকেন্ডের সাথে মিল রয়েছে আমার জীবনের সাথে জানিনা কেন এত বিশ্বাস করেছিলাম তবে কথাটা সত্য যে বিশ্বাস করে আজ আমি হেরে গেছি।
হেরে যেতে যেতে আমার জীবনের এমন একটা পর্যায়ে এসে পৌঁছে গেছি যেখান থেকে বের হওয়াটা অসম্ভব আর যাকে বিশ্বাস করেছি তাকে ভুলে থাকাটা একেবারেই সম্ভব নয়।
বিশ্বাস খুবই মূল্যবান একটা জিনিস যদিও সন্দেহটা খুব ছোট কিন্তু এর মানে যদি খুঁজতে যান আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের সাথে মিলে যাবে যেমনটা মিলে গেছে আমার জীবনের সাথে।
সবাই চেষ্টা করে তার ভালোবাসার মানুষের সাথে বসবাস করে বাকি জীবনটা কাটিয়ে দিতে একটা কথা মনে রাখবেন একটা মানুষকে ভালোবাসার আগে মানুষ একা থাকতে পারে অনেক বছর কিন্তু একটা মানুষকে ভালোবাসার পরে সে মানুষটাকে ছেড়ে থাকাটা অসম্ভব হয়ে যায়।
যে মানুষটাকে জীবনে চাইতেও বেশি ভালোবাসি সে মানুষটাকেই আমরা অন্ধের মত বিশ্বাস করি একটা কথা কি জানেন যারা এই অন্ধের মত বিশ্বাস করতে পারে একদিন তারাই ঠকে যায় আমরা যাদেরকে অন্ধের মত বিশ্বাস করি তারাই একদিন আমাদের চোখ খুলে দিয়ে চলে যায়।
বিশ্বাস করাটা কোন অন্যায় না বিশ্বাস করাটা হচ্ছে একটা যোগ্যতা যেটা সবাই করতে পারে না কিন্তু আমি আমার জীবনে বিশ্বাস করতে করতে অনেকবার হেরে গেছি আমি আমার ভাগ্যের কাছেও এতবার হারিনি যতবার হেরে গেছি বিশ্বাসের কাছে।
এতবার হেরে গেছি তবুও এখনো যদি কেউ একটু হেসে কথা বলে অল্পতেই বিশ্বাস করে ফেলি আমি এমনই একজন মানুষ আমি এমন যে আমি অল্প কথায় বিশ্বাস করি আর জীবনের সেই বিশ্বাসের কারণে অনেক পার্থক্য চাই।
আমি ঠকে গিয়েছি চিন্তা করি না আমি ওই মানুষগুলোকে চিনি নিয়েছি একটা কথা মনে রাখবেন আপনার বিপদের সময় যে মানুষগুলো আপনার পাশে থাকবে তাদেরকে কখনো ভুলে যাবেন না আর যে মানুষগুলো আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে তাদের কেউ কখনো ভুলে যাবেন না প্রয়োজনে লিখে রাখুন হয়তোবা কখনো ভুলেও যেতে পারে।
মানুষ জীবনে বারবার হেরে যায় হেরে যাওয়ার পরেও লড়াই করে আবারো বেঁচে থাকার স্বপ্ন দেখে তেমনি আমি ভাগ্যের কাছে কখন হেরে যাইনি আমি হেরে গিয়েছি আমার বিশ্বাস করা মানুষদের কাছে যারা আমাকে অনেকটা স্বপ্ন দেখিয়ে হঠাৎ করেই আমার জীবন থেকে চলে গেছে ভালো থাকুক তারা যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।
তাই আমি বলব জীবনের সবাইকে বিশ্বাস করবেন না কারণ মিষ্টি ভাষার কথা শুনে সে মানুষটাকে নিজের মনের অন্তরে জায়গা দিবেন না তাহলে আপনাকে জীবনের বাকিটা সময় নিজের ভুলের মাশুল দিতে হবে তাই এমন একজনকে বিশ্বাস করুন যে আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারে এমন কাউকে বিশ্বাস করবেন না যে আপনার বিশ্বাসের মর্যাদা কখনোই দিতে পারবে না।
# আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আর্টিকেলটা পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!
লেখাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আবারও নতুন কোন বিষয় নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব আপনাদের মাঝে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


100% Copyright
https://blurtlatam.com/instablurt/@rubina203/5uidcv
আপনি ডিসকোর্ড সার্ভারে যোগাযোগ করুন। আপনাকে কাজ সম্পূর্ণ ভাবে বুঝিয়ে দেওয়া হবে। আপনি এখন পর্যন্ত সঠিকভাবে কাজ করতে পারছেন না।
https://discord.gg/BxNsbs3y