বিসমিল্লাহির রাহমানির রাহিম
সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
# হার মেনে নেয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নাম জীবন!
আমাদের জীবনটা খুবই অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি খুবই অল্প কিছুদিনের জন্য আমরা যখন আমাদের মায়ের গর্ভে ছিলাম তখন কিন্তু আমাদের এত টেনশন ছিল না কিংবা আমরা যখন ছোট ছিলাম তখনও আমাদের এত বোঝার ক্ষমতা ছিল না মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি কেন বড় হলাম।
বড় হয়েছি বুঝতে শিখেছি ছোটবেলায় কেউ কিছু বললে কান্না করতে পারতাম কোন খেলায় হেরে গেলে ঝগড়া করতাম বন্ধু-বান্ধবের সাথে কিন্তু বড় হয়ে জীবনের কাছে বারবার হেরে যাচ্ছি।
চলুন জেনে নেয়া যাক আমরা জীবনের কাছে কিভাবে হেরে যাচ্ছি।
ছোট থেকে বড় হয়েছি বাবা অনেক কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করিয়েছে তাদের কষ্টের কথা না বললেই নয় হয়তোবা আমি তাদের কষ্টের কথা বলতে গেলে আমার একটা বই হয়ে যাবে কিন্তু তাদের কষ্টের কথা বলে শেষ করতে পারবো না।
এরপরে বড় হলাম এখন আমাদের উচিত বাবা মায়ের দায়িত্ব নেওয়া আমাদের উচিত তাদেরকে একটু ভালো রাখা যেভাবে তারা ছোটবেলায় আমাদেরকে ভাল রেখেছিল।
কিন্তু আমাদের মানুষের মধ্যে ধৈর্যের চাহিদা খুবই কম বিশেষ করে আমরা যখন কোন কাজ করতে যাই যখনই কাজটা একবার চেষ্টা করি যে কাজ করব তখনই যখন আমরা কাজটা করতে পারিনা তখনই আমরা হেরে যাই আর নিজেদেরকে দোষারোপ করতে শুরু করি।
একটা কথা আমি আপনাদেরকে বলি হেরে গিয়েছেন কোন কাজ করতে গিয়ে একটা কথা মাথায় রাখবেন যেখান থেকে আপনি হেরে গিয়েছেন আপনি কোন কাজ হাতে নিয়েছেন কাজটা আপনি শুরু করেছেন হঠাৎ করেই আপনার মনে হল আপনার দ্বারা এ কাজ করা হবে না বা আপনি এ কাজ করতে পারছেন না আপনি কাজটা হাত থেকে ফেলে দেন এটা করা মোটেও ঠিক হয় না।
আপনি কাজটা করতে করতে সফল হতে পারলেন না একবার চেষ্টা করেছেন দ্বিতীয়বার চেষ্টা করেছেন হ্যাঁ আমি আপনাকে বলব আপনি তৃতীয়বার আবার চেষ্টা করুন আপনি কাজের কোন জায়গায় হেরে গিয়েছেন সেখান থেকে ঠান্ডা মাথায় চিন্তা করুন সেই কাজ আপনি কিভাবে করতে পারবেন সেটা নিয়ে একটু গবেষণা করুন যদি নিজের গবেষণায় আপনি বের করতে না পারেন তাহলে আপনি আপনার পরিবারের সাথে শেয়ার করতে পারেন।
অথবা আপনার যদি এমন কোন বন্ধু থাকে যার সাথে আপনি আপনার জীবনের সবকিছু শেয়ার করতেছেন আপনি চাইলে তার সাথে শেয়ার করুন।
এখন হয়তোবা আপনি বলবেন আমি কাজ হাতে নিয়েছি আমি কমপ্লিট করব তাহলে তো আরো ভালো কথা তবে আপনার মেধায় যদি কোন কিছু কাজ না করে তাহলে আমি বলব আপনি ওই সময়ের জন্য কাজটা করা থেকে বিরত থাকুন আপনার যখন মাথা ঠান্ডা হবে আপনার মেজাজ শান্ত হয়ে যাবে তখন ঠান্ডা মাথায় চিন্তা করুন।
আপনি কোন জায়গায় হেরে গিয়েছেন সেই জায়গা থেকে আবারও শুরু করুন সফলতা আপনি অর্জন করতে পারবেন একটা কথা মনে রাখবেন একটা মানুষ একটা কাজ হাতে নিলে যখন সেই কাজ বারবার চেষ্টা করেন বারবার হেরে গিয়েও সেই মানুষটা ওই কাজের প্রতি হাল ছাড়ে না ওই কাজের প্রতি যে তার আগ্রহ সে আগ্রহটা সে কখনো ত্যাগ করে না তখন কিন্তু সেই মানুষটা ওই কাজের সাফল্য অর্জন করে।
আর হেরে যেতে যেতে একটা সময় মানুষ জিতে যায় কথাটা মনে রাখবেন।
একটা মানুষের চেষ্টা থাকতে হয় চেষ্টা করলেই মানুষ সবকিছু করতে পারে আপনি হেরে গিয়েছেন অনেকেই মনে করে যে বিশেষ করে আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা একবার হেরে গেলে দ্বিতীয়বার আর সেই কাজ করতে চায় না এটা কিন্তু সে ভুল করে একটা মানুষ যখন হেরে যায় সে যখন দ্বিতীয় বার আবার সেই কাজটা শুরু করে তার কাছে কাজটা অনেক সহজ হয়ে যায় তাই জীবনের সাথে হেরে গিয়ে চুপ হয়ে যাবেন না অথবা পালিয়ে যাবেন না।
যেখানে আপনার ভুলটা হয়েছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন আর হেরে গিয়েছেন কখনো নিজেকে দোষারোপ করবেন না নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করুন একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন।
# এই পৃথিবীতে কারো জন্য গোলাপ ফুলের পাপড়ি বিছিয়ে রাস্তা তৈরি করে দেয়া হয়নি যার রাস্তা সে নিজেই তৈরি করে নিয়েছে।
আপনার রাস্তা আপনাকেই খুঁজে নিতে হবে আপনি কি করবেন তার জন্য লক্ষণ নির্ধারণ করুন ঠান্ডা মাথায় আপনি যে কাজ করবেন সেই কাজের জন্য একটা বিষয় নির্ধারণ করুন ধৈর্য সবকিছু নিয়ে কাজ করা শুরু করুন ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন।
জীবনে আপনি সবসময় ভালো থাকবেন এই কথাটা কখনোই চিন্তা করবেন না জীবনে আপনি দুঃখ-কষ্ট সব কিছু মিলিয়েই আপনাকে বেঁচে থাকতে হবে হেরে গিয়েছেন তো উঠে দাঁড়ান কোন জায়গায় হঠাৎ করে পড়ে গেছেন আবার উঠে দাঁড়িয়ে যান আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন হেরে গিয়ে জীবন থেকে পালিয়ে যাওয়ার নাম জীবন নয়।
সর্বশেষে একটা কথাই বলবো আপনার ধৈর্য আপনাকে ধরে রাখতে হবে আপনি যখন বিপদ আসবে তখন ধৈর্য ধারণ করবেন কারণ আল্লাহ তাআলা বলেছে যে ব্যক্তি জীবনের প্রথম সময়ে বিপদ আসে ধৈর্য ধারণ করতে পারে তার কাছে কোন কাজ করা অসম্ভব হয় না সে শত চেষ্টা করে হলেও সেই কাজ সম্পন্ন করে তাই ধৈর্যশীল হোন।
# আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আর্টিকেলটা পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম আবারও নতুন কোন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

