আমি একজন মধ্যবিত্ত বলছি

M
muna203
বিসমিল্লাহির রাহমানির রাহিম
     সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

 # আমি একজন মধ্যবিত্ত বলছি

আমি একজন মধ্যবিত্তে বলছি আমার সাধ আছে সাধ্য নাই ইচ্ছে আছে পূরণ করার শক্তি নেই। আমার পকেট ভর্তি টাকা নাই তবে আমার পকেট ভর্তি টেনশন আছে। আমি ইচ্ছে করলেই সব কিছু করতে পারি না কারণ আমি মধ্যবিত্ত।

আমার খুব ইচ্ছে করে দামি একটা ফোন ব্যবহার করব কিন্তু সেটা আমার দ্বারা কখনো হয়ে ওঠে না কারণ আমি মধ্যবিত্ত আমি চাইলেই আমার সবকিছু নিজের করতে পারি না কারণ আমি মধ্যবিত্ত।

জীবনে খুব ইচ্ছে করে রাস্তার পাশে পড়ে থাকা মানুষগুলোকে নিয়ে একবেলা দুমুঠো ভাত খাই কিন্তু আমার সেই ইচ্ছে কখনো পূরণ হয় না কারণ আমি মধ্যবিত্ত।

খুব ইচ্ছে করে বাবা-মাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসি যাতে তাদের মনটা কিছুটা হলেও হালকা হয় পরিবারের চাপে কাজ করতে করতে তারা আজ ঝাপিয়ে উঠেছে তাদেরও একটু প্রশান্তি দেয়া দরকার কিন্তু সেটাও পারছি না কারণ আমি মধ্যবিত্ত।
 
আমি রোজ পায়ে হেঁটে কাজে যাই কারণ আমার রিক্সা ভাড়া যদি ডেইলি ৫০ টাকা হয় তাহলে মাস শেষে আমার অনেক টাকা জমা হবে যদি আমি কাজে হেঁটে যাই এই টাকা দিয়ে হয়তো বা বাবার জন্য ওষুধ কিনতে পারব মায়ের জন্য একটা শাড়ি কিনতে পারবো কারণ আমার তো সমর্থ্য নেই যে বেতনের টাকা দিয়ে তাদের জন্য এই জিনিসগুলো কিনব খুব ইচ্ছে করে, খুব ইচ্ছে করে মাকে এক জোড়া কানের দুল কিনে দিতে খুব ইচ্ছে করে বাবার জন্য নতুন এক জোড়া জুতা নিয়ে আসতে কিন্তু আমি সেই ইচ্ছে গুলো পূরণ করতে পারি না কারণ আমি মধ্যবিত্ত।

মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে-মেয়েগুলো বোঝে অভাব কি জিনিস মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েগুলো পৌঁছে দিনশেষে বাবা-মা তাদের জন্য কতটা কষ্ট করে ধীরে ধীরে তারাও অভ্যস্ত হয়ে যায় তারাও সেই কাজগুলো করতে করতে নিজেদেরকে মানিয়ে নেয় কারণ আমরা মধ্যবিত্ত।

তবে একটা কথা আমরা মধ্যবিত্ত আমরা শান্তিতে ঘুমাতে পারি দুবেলা দুমুঠো যেভাবেই হোক খাই কিন্তু আমাদের দিনগুলো অনেকটা শান্তিতে যায়।

আমার ইচ্ছে অনেক স্বপ্ন ছিল খুব ছোট ছোট কিন্তু পূরণ করার সাধ্য আমার নেই ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো চায় একদিন সব ইচ্ছে পূরণ করব সেটা কথার পরিশ্রম করে সততার সাথে থেকে।

মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েগুলোর মান-সম্মান কোথাও থাকে না ছেলেরা যদি অল্প কিছু বুঝে দিয়ে ব্যবসা শুরু করে সেই ব্যবসায় যদি ধীরে ধীরে একটু উন্নতি হয় তাতেও কেউ বাহবা দেয় না কিন্তু বড়লোকের ছেলেরা যদি বা ২৫ লাখ ৩০ লাখ টাকা ধোস দিয়ে ৫০ হাজার টাকা বেতনের চাকরি করে তাদের জন্য অনেকেই বা হাতে দিতে প্রস্তুত এবং বলে ছেলেটাকে স্টাবলিস্ট হয়েছে।

ওইদিকে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেটা যে তার অল্প পুঁজি দিয়ে সততা আর নিষ্ঠার সাথে একটা ব্যবসা করছে সেদিকে সমাজের মানুষ খেয়াল করে না কারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের কোন মূল্য নেই তারা দিনশেষে শুধু চিন্তা করে কিভাবে তাদের পরিবারটা আর একটু ভালো করে চালানো যায়।

মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদের যখন বিয়ে হয় তখন তাদের স্বামীর বাড়ির লোকেদের কাছে তেমন মূল্য থাকে না ওই বাড়িতেই যদি আরেকটা বড়লোকের মেয়ের বিয়ে হয় তার মূল্য অন্যরকম থাকে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েটা যদি সারাদিন কাজ করেও সংসারের সব সমস্যা সমাধান করার চেষ্টা করে তাও তাকে কেউ বাহবা দেয় না কিন্তু বড়লোকের মেয়েটা যদি সামান্য একটু চা বানিয়ে খাওয়ায় এতে তার প্রশংসা করার জন্য সবাই প্রস্তুত থাকে।

মধ্যবিত্তদের এমনই অবস্থা তবুও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একজন মধ্যবিত্ত ইনশাল্লাহ আল্লাহ যদি চায় একদিন সব ইচ্ছে পূরণ করব হয়তো বা একটু দেরি হবে হয়তোবা একটু পরে হবে তবে হবে তো একদিন আল্লাহ আপনার উপর ভরসা করে আছে একদিন সবকিছু হবে।

# আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আর্টিকেলটা পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার লেখাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


Comments

merle24
well written brother