হাই আমার প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে আমি একটি বিশেষ কথা শেয়ার করব আশা করি আপনার কাছে ভালো লাগবে চলুন শুরু করা যাক।
: তোমাকে ভালোবাসার পর আমি আবিষ্কার করলাম
ছবির উৎস কপিরাইট মুক্ত
তোমাকে ভালোবাসার পর আমি আবিষ্কার করলাম
তোমার আর আমার মাঝে রয়েছে বিশাল এক কাচের দেয়াল
আমি হাজারো চেষ্টা করলে সে কাছের দেয়াল ভেদ করে তোমার কাছে যেতে পারি না।
তোমাকে ভালোবাসার পর আমি আবিষ্কার করলাম
মানুষ ভালবাসে শুধু স্বার্থের জন্য
ভালোবাসার জন্য কেউ ভালোবাসে না
তোমাকে ভালোবাসার পর আমি আবিষ্কার করলাম
মোমবাতি নাকি নিজের গায়ে নিজেকে জ্বলানোর জন্য আগুন লাগিয়ে দেয়।
ঠিক তেমনি আমিও নাকি শুধু আমাকে ভালোবাসার জন্যই তোমাকে ভালোবেসে ছিলাম।
তোমাকে ভালোবাসার পর আমি আবিষ্কার করলাম
যা আছে পৃথিবীতে তা মোটেও ভালবাসা নয় শুধু স্বার্থ
আমি নাকি আমার স্বার্থের জন্য তোমার কাছে এসেছিলাম তোমাকে ভালোবেসেছিলাম।
তোমাকে ভালোবাসার পর আমি আবিষ্কার করলাম
ঠিক নিজেকেও মনে হয় এতটা ভালোবাসিনি কখনো যতটা ভালো আমি তোমাকে বেসেছিলাম।
তোমাকে ভালোবাসার পর আমি আবিষ্কার করলাম
আমার নিজের বলতে কিছু নেই যতটুকু ছিল ঠিক ততটুকু দিয়েই আমি তোমাকে ভালোবেসেছি।
তোমাকে ভালোবাসার পর আমি আবিষ্কার করলাম
এ পৃথিবীতে ভালবাসার কোন মূল্য নেই যেটুকু আছে সেটুকু সবাই নিজের প্রয়োজনে ব্যবহার করে ভালোবাসা তো শুধু দেখানো একটা খেলা।
আমি ঠিক জানিনা ভালবাসাকে তবে আজকে কেন জানি কথাগুলো বলতে বেশ ভালোই লাগলো জানিনা কথাগুলো মানে কি এর মধ্যে কোন সংখ্যা আদৌ আছে কিনা আবার কারোর জীবনের সাথে আমার কথাগুলো মিলে গেল কিনা আমি যতটুকু পেরেছি ঠিক ততটুকুই ভালোবাসা সম্পর্কে বুঝতে চেষ্টা করেছি কিন্তু বর্তমান সমাজের ভালোবাসা বলে কিছু আছে বলে আমার মনে হয় না।
আমার কথায় যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমা করে দেবেন।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পরিবার-পরিজন নিয়ে সবসময় ভালো থাকার চেষ্টা করুন এই কামনা করে আজকের মত বিদায় নিলাম।


অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ