Serey is utilizing Blockchain technology

মহান আল্লাহর সকল কাজের প্রতি সন্তুষ্ট থাকাই জিন ও ইনসানের একমাত্র কাজ।

mrnazrul








আসসালামু আলাইকুম

সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা শুরু করছি। আশা করি যে যে দেশেই আছেন, যে মহাদেশেই আছেন, মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও সবার দোয়া নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে মহান আল্লাহর রহমতে ভালো আছি।

প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে উপহার দিতে নিয়ে এসেছি "পথের ধারে বুনো জন্মানো একটি ঔষধি গাছের ফুলের ফটোগ্রাফি"।

আবহাওয়া নিয়ে চিন্তাভাবনা মানুষের নিছক সময় নষ্ট করা এবং ব্রেনের উপর আঘাত দেওয়া ছাড়া অন্য কোন কাজ নয়। আবহাওয়া আমাদের কোন অধিদপ্তর কিংবা পরিদপ্তর নয়। এটি মহান স্রষ্টার একান্ত নিজস্ব বিষয়।

তাই শীত গরম যাই আসুক না কেন, মহান স্রষ্টার প্রতি আমাদের সন্তুষ্টি থাকা ছাড়া অন্য কোন উপায় নেই।

ভালো-মন্দ যা কিছু আসে, মহান আল্লাহর পক্ষ থেকেই আসে। তাই "সকল ক্ষেত্রে তার দানের শুকরিয়া আদায় করা আমাদের জন্য শ্রেষ্ঠ একটি ইবাদত।

মহান আল্লাহর সন্তুষ্টি কে বাদ দিয়া অধিক বিচলিত হওয়া জীবের কোন কাজ নয়। তার সন্তুষ্টি কে স্মরণ করে তার প্রতি সন্তুষ্ট প্রকাশ করা আমাদের বড় ইবাদত। কোথা থেকে কিভাবে আসলো, কিভাবে আসলো, কেমন করে আসলো তা নিয়া বেশি বিচলিত না হইয়া মহান আল্লাহর অনুগত্যের প্রতি সন্তুষ্ট থাকাই আমাদের একমাত্র কাজ হতে পারে।

হারানো, পালানো, পাওয়া না পাওয়া সবকিছুই মহান আল্লাহর কুদরতি হাতে। তাই বিচলিত হইয়া কোন কিছু করা আমাদের উচিত না।

মহান আল্লাহর প্রতি সকলের সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টি প্রকাশ করি এই কামনায় আজ এখানেই। আমিন

100.605 SRY$0.00
Bengali Community

Comments