আসসালামু আলাইকুম
আমি মিঃ নজরুল সুদূর বাংলাদেশ থেকে।
বন্ধুরা
সবাই কেমন আছেন ?আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আলহামদুলিল্লাহ
আমিও মহান আল্লাহর রহমতে সবার দোয়া নিয়ে সুস্থ আছি।
আমাদের কর্মময় জীবনে কখন আমরা কি যে করি, কি করব ,এ নিয়ে সবসময় ব্যস্ত থাকি। বলতে পারেন কর্মময় জীবনে কর্মই আমাদের মূল উদ্দেশ্য। জীবন জীবিকার তাগিদে আমাদেরকে সব সময় কোন না কোন কাজ করতে হয় ।কেউ কেউ অফিসে ,কেউ কেউ মাঠে ,কেউ কেউ ঘাটে ,কেউ কেউ জঙ্গলে ,কেউ কেউ পাড়ায় ,কেউ কেউ গ্রামে ,কেউ কেউ ব্যবসা প্রতিষ্ঠানে ,কেউ কেউ যানবাহনে ,কেউ কেউ কলমের খোঁচায় নানান ভাবে জীবিকা নিয়ে আমরা ব্যস্ত থাকি। জীবিকার একমাত্র উপায় হিসেবে আমরা নানা প্রকার কর্ম করতে থাকি। সেভাবে কর্মফল আসিলে তা থেকে আমরা জীবিকা নির্বাহ করে থাকি ।এভাবেই চলে মানব জীবন ।
আমরা যারা বিভিন্নভাবে লেখালেখির কাজ করি, পত্রিকা, ম্যাগাজিন, অফিস, দপ্তর ,ব্লগ সহ অনলাইনে নানান কাজ নিয়ে ব্যস্ত থাকি ।এটাও আমাদের মধ্যে কারো কারো জীবিকার একটা প্রধান মাধ্যম। নিত্যদিনের কাজের অংশ হিসেবে আমি আজকে আপনাদেরকে একটি পোস্ট উপহার দিতে কর্ম হিসেবে বেছে নিয়েছি। কয়েকদিন আগে তোলা এই ফুল ঝাড়ের ছবিটি আমি এই মুহূর্তে আপনাদেরকে উপহার দিতে বেছে নিয়েছি। চোখ ধাঁধানো ফুল ঝাড়ের এই গাছটিতে ছোট ছোট নানান রঙ্গের ফুল আমাদেরকে আকৃষ্ট করতে পারে ।একসময় আমিও তাদের প্রতি আকৃষ্ট হয়ে ,এই ছবিগুলো আমার মোবাইল ক্যামেরায় ধারণ করেছিলাম। এখন আপনাদের সাথে আমার উপভোগের বিষয়টি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে ।
সবকিছু সবার ভালো লাগে না। মূলত আমার ভালো লেগেছিল বলেই আমি ছবিগুলো ধারণ করেছিলাম ।তাহলে দেখুন আমার আজকের ফুলের ছবিগুলো।
বন্ধুরা
এই ছিল আমার কাজ নিয়ে কিছু কথা ও একটি ফুলের ঝাড় দিয়ে সাজানো ফটোগ্রাফি পোস্ট।
আশা করি আপনাদের ভাল লাগবে।
উপভোগ করুন
ছবিগুলো মোবাইল ক্যামেরায় ধারণ করা হয়েছে।
শুভেচ্ছা সবাইকে-


