আসসালামু আলাইকুম
প্রাত্যাহিক হাটাহাঁটি'র সময় কিছু আলোকচিত্র ধারণ।
আমি @mrnazrul সুদূর বাংলাদেশ থেকে ।
বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহর রহমতে, সবাই পরিবার পরিজন নিয়ে একটি আনন্দ মুখর সময় পার করছেন।
আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো থেকে ,তার নিয়ামত গ্রহন করিতেছি।
আমরা সবাই জানি সুস্থতা মহান আল্লাহতালার স্বর্গীয় ও শ্রেষ্ঠ নিয়ামত। আর স্বর্গীয় জীবন ,একটি সুশৃংখল, সুখময় ও অনন্তকালীয় জীবন।
যেখানে থাকবে না কোন কাজকর্ম, অভাব অভিযোগ, বয়সের বালাই, খাওয়া দাওয়া নিয়ে কোন চিন্তা এবং থাকবে না কোন খাবার বা বস্তু ধরা ছোঁয়ার বালাই।
এখানে সবকিছুর নিয়ন্ত্রক হবে মস্তিষ্ক মনন। মন যা চাইবে ,সঙ্গে সঙ্গেই তা মহান আল্লাহতালার নির্দেশে আপনা আপনি ঘটে যাবে। চোখের সামনে যা কিছু খাবার দেখবেন তা মনে চাওয়া মাত্রই মুখে স্বাদ হয়ে জমা হবে। থাকবে না প্রসাব পায়খানা ধোঁয়া মোছা ও পরিষ্কারের বালাই।
অপরপক্ষে পার্থিব জগতে আমাদেরকে সুস্থ থাকতে হলে নানান প্রকার ওসিলা, নিয়ম ও কায়দা অবলম্বন করে চলতে হয়। আমরা যারা নিয়মিত কায়িক পরিশ্রম করে সময় পার করি, তাদের দেহ সুঠাম থাকতে দেখা যায়। আর যারা কোন কাজকর্ম না করে বসে বসে সময় পার করে ,তারা সাধারণত স্থূলতা পেয়ে থাকে এবং নানা রকম কঠিন কঠিন রোগে জর্জরিত হয়ে থাকে।
পরিশ্রম কারীরা যে অসুস্থ হয় না তা কিন্তু নয় ।তবে মহান আল্লাহর পক্ষ থেকে তাদের রোগবালাই কিছুটা কম আসে।
শারীরিক ও মানসিক পরিশ্রমের সাথে সাথে আমরা যারা বেশি সময় কোন পরিশ্রমের সাথেই এগিয়ে যেতে পারি না ।বেশি বেশি অলস সময় পার করি ।তাদের জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে নানান উপায়ে ব্যায়াম করার কথা বিশেষজ্ঞগণ বলে থাকে।
বন্ধুরা
এমন কম পরিশ্রমে মানুষের দলে আমিও একজন ।তাই আমাকেও নিয়ম মেনে বা নিয়ম না মেনে একটু হাঁটাচলা করতে হয় । আর এ হাটাচলায় তেমন কোন নির্ধারিত সময়ও আমি হাতে রাখতে পারি না।
তাই যখনই সময় পাই তখনই প্রথমত ২০-৩০ মিনিট হাঁটার চেষ্টা করি।
আজও তারই অংশ হিসেবে আমি এগারোটার দিকে ঘুম থেকে উঠে ,সব আনুষঙ্গিকতা সেরে, হাটার জন্য বাড়ি থেকে বের হয়ে যাই।
আজকের হাঁটা পথের যাত্রাটী ছিল একটু ভিন্ন পথে। মাঝেমধ্যে এ পথ দিয়ে চলাফেরা করা হলেও হাটার উদ্দেশ্যে খুব কমই যাওয়া হয়। বাড়ি থেকে বের হয়ে সোজা ডাইনের মহল্লার দিকে বা মহল্লার ভিতরের দিকে হাঁটার জন্য যাইতে থাকি। যাইতে যাইতে প্রায় ১৫ মিনিট হাঁটার পর বাড়ির দিকে ফিরে আসার সময় বিভিন্ন দৃশ্যের ছবি ও হালকা-পাতলা ভিডিও করার চেষ্টা করি।
উদ্দেশ্য শেরে বাংলাদেশ কমিউনিটিতে একটি "ডাইরি গেম "পোস্ট করা।
এখন আমি শেষ সময়ের দৃশ্য গুলোর একটি সামান্য বর্ণনা আপনাদের দেওয়ার চেষ্টা করব।
বাড়ির দিকে আসার সময় ভিডিওর সাথে প্রথমে এই ছবিটি ধারণ করি।
তারপরে দেখি এখানে দুজন ব্যক্তি সাইকেলের উপর থেকে রাস্তায় পা রাখিয়ে, কি যেন লেনদেন করিতেছে। আমি ভিডিওর সাথে তাদেরও ছবিটি তুলি।
আরেকটু আগে আসতেই দেখি ,একদল কুকুর রাস্তায় হৈ-হাল্লা করিতেছে আমাকে দেখে তারা আমার বাম পাশে,, ধান ক্ষেতের আইলে নেমে গেল।
আমিও ভিডিও ও ছবি তোলা সহ বাজারের দিকে এগিয়ে যেতে ছিলাম।
একটু আগে আসতে এবার ছুটি আমাকে দেখে পাকা রাস্তা থেকে নেমে প্লাস্টিকের দিকে আশ্রয় নেওয়ার চেষ্টা করে।
আরেকটু আগে আসতেই দেখি তালেবে এলেম গুলো, মাদ্রাসার বাহিরে এসে রাস্তায় এক মুরব্বির সাথে কথা বলছে।
আমি এখন এই গেট পেরিয়ে চারমাথা মোড়ের দিকে যাব। মাথা মোড়টী গেট পেরিয়ে আমার হাতে ডাইনে পড়বে।
আমি এখন আমার কার্যসময়ের অধিকাংশ সময় কাটানোর জায়গা, ভেন্ডাবাড়ি চার মাথার মোড়ে এসে পৌঁছে গেছি ।এতক্ষণে আমার মোট হাটার পরিমাণ দাঁড়িয়েছে 40 মিনিট।
এবার আমি আমার হাটার গতি ভীড় করে আরো কয়েক মিনিট এর সাথে কথা বললাম।
তারপর এই দোকান থেকে একটি কফি কিনে একটি টি স্টলে গিয়ে বসলাম।
ফোন আমার কফি খাওয়া প্রায় শেষ আমি একটি পান মুখে দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম।
বন্ধুরা
এ ঘটনাটি ছিল আমার গতকালকের। সবাই ও সুযোগের অভাবে কালকে পোস্টটি অর্ধেক লিখে রাখলেও পোস্ট করা সম্ভব হয়নি। আজকেও সারাদিন পর সন্ধ্যার সময় আপনাদের সাথে ভাগাভাগি করতে গতকালকের হাঁটার সময়টি পোস্ট করছি আশা করি ভাল লাগবে।
বন্ধুরা
এই পোষ্টের জন্য একটু ভিডিও আমার তৈরি করা থাকলেও তা এখানে কোন করবেই পোস্ট করা সম্ভব হলো না।
NB
কি কারনে ভিডিও আপলোড করতে পারতেছি না তা এখনো বুঝে উঠতে পারতেছি না। একটি নোটিশে খেয়াল করলাম ১৫ এমবির ভিডিও এখানে গ্রহণযোগ্যতা পেতে পারে।



এই রকম পোস্ট আপনার কাছ থেকে সব সময় পাওয়ার আশা করি।
আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে