বিসমিল্লাহির রহমানির রহিম




জুম্মা মোবারক
সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে, আজকের নিয়মিত উপহার দিতে লিখতে বসলাম। আশা করি মহান আল্লার রহমতে সবাই ভাল আছেন ।আলহামদুলিল্লাহ, আমরাও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো থেকে এই পোস্ট উপহার দিতে লেখা শুরু করলাম ।
কয়েকদিনের তীব্র শীতের কারণে নিয়মিত কোন কাজ করা সম্ভব হয়ে ওঠেনি, তাই নিয়মিত পোস্ট লেখতেও অনেকটা অনিহার মধ্যে পড়ে যায় আমার মত অনেকে। সকল কাজকর্ম নিয়ম তান্ত্রিকভাবে পরিচালিত না হওয়ায় অনলাইনে লেখালেখির ক্ষেত্রেও তা প্রভাব ফেলে। অসময়ে এমন চরম শীত আমাদেরকে অনেক বিপদের মধ্যে রাখতে বাধ্য করে। কয়েকদিন থেকে অসময়ের এই শীতের তীব্রতা জনজীবনসহ প্রাণী জীবনকে অস্থির করে তোলে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কখনই সূর্যের মুখ আমরা দেখতে পাই নাই। অসময়ের কুয়াশা এক ধরনের বিড়ম্বনা নিয়া আমাদের মাঝে হাজির হয়েছিল। শীতের শীতল বাতাস তার সাথে যোগ দিয়ে ধরণীকে করে তুলেছিল অস্থিতিশীল। এ সময় আমরা আমাদের সমস্ত রুটিন ভুলে যাই। যাহা ফলো করতে সম্ভব হয় নাই। যদিও আমরা অনেকেই এই শীতেও আরামে ছিলাম, কিন্তু অনেকেই মানসিকভাবে সবকিছুকে অপ্রস্তুতি বলে মনে করেছিলাম।
আজ হঠাৎ করেই সূর্য ঝলকানি দিয়ে উদয় হয়। সকালে তার তীব্রতা না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আলো ও তাপ দুটোই বাড়তে থাকে। এ কারণে গত এক সপ্তাহের চেয়ে আজকের জীবন যাত্রা ছিল অনেকটাই স্বাভাবিক। মানুষ কাজকর্মে নিমজ্জিত হইয়া স্বাভাবিকভাবে ও সফলভাবে কাজ শেষ করেছেন। খেটে খাওয়া মানুষগুলোর মনে অধিক আশার সঞ্চার করেছে আজকে সূর্যের আলো। কাজে-কর্মে সবাই লিপ্ত হলেও সরকারি সহ অন্যান্য অফিসগুলো আজকে বন্ধ হওয়ায় মানুষ বাড়ি ঘরের কাজ একরকম উজাড় করেছেন। সব মিলিয়ে আজকে একটি ভালো সময় ও ভালো দিন সবার কেটে গেল।
মহান আল্লাহতালা সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুন, আমীন


