Serey is utilizing Blockchain technology

ক্ষুধা" মহান আল্লাহর এক কঠিন প্রশ্ন পত্র

mrnazrul

বিসমিল্লাহির রহমানির রাহিম









আসসালামু আলইকুম

সবাইকে রাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম । আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি।


"ক্ষুধা" মহান আল্লাহর এক কঠিন প্রশ্ন পত্র। যে প্রশ্ন পত্রের উত্তর মালা মহান আল্লাহর নিকটেই রয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এক ছত্র অধিপতি মহান আল্লাহ, বিশেষ কতগুলো উত্তর পত্র তাঁর হাতে রেখেছেন,তার মধ্যে ক্ষুধা অন্যতম একটি। যার ফায়সালা কোন সৃষ্টির মধ্যে রাখেন নাই। ক্ষুধা মহান আল্লাহর আনুগত্য খোঁজার সার্বজনীন উত্তম পন্থা। পৃথিবীতে ক্ষুধা না থাকলে মানুষ ও প্রানীকুল শ্রষ্টার অস্তিত্বকে যে কোন সময় ভুলে যেতো বা ভুলে যাওয়ার অভিনব পন্থা খুঁজে বের করতে পারত। ক্ষুধার কারণে মানুষ মহান আল্লাহ তায়ালার প্রতি যেমন আনুগত্য থাকেন, তেমনি ক্ষুধার তাড়নায় মানুষ অসৎ পথে চলতে দ্বীধা বোধ করে না।

ক্ষুধার কারনে মানুষ যেমন অসৎ পথে পরিচালিত হয় তেমনি ক্ষুধা হীন মানুষ গুলো অতিরিক্ত আহার গ্রহণ করে, নানান প্রকার অসুখ বিসুখে নিমজ্জিত হয়ে মহান আল্লাহ তায়ালার কঠিন পরীক্ষায় পতিত হয়। তখনই মহান আল্লাহর নতুন করে আনুগত্য হওয়ার উসিলা খুঁজতে থাকেন।

ক্ষুধার্তদের ক্ষুধা মেটানোর জন্য,ক্ষুধা হীন গন এগিয়ে আসবে , এতেই মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করার সহজ একটি উপায়।

মহান আল্লাহ সকল জীবের উপর শান্তি বর্ষিত করুন ,এই কামনা করে আজ এখানেই। আমিন

140.285 SRY$0.00
Bengali Community

Comments