








আসসালামু আলাইকুম
সবাইকে রাতে শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লেখা শুরু করলাম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি।
বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য উপহার দিতে নিয়ে এসেছি " আমার টবে লাগানো সৌদি আরবের মিষ্টি তেঁতুলের একটি সতেজ চারা"। গত দু'বছর আগে আমাদের স্থানীয় বাজারে একটি টেইলার্সের দোকানে কয়েকজন পরিচিত জন মিলে আলাপ আলোচনা মত্ত হই। এমন সময় পাশের একজন পরিচিত ভাই আমাদের সামনে এসে সালাম দিয়া তার বক্তব্য শুরু করেন।
তিনি বলতে থাকেন এবং তার হাতে কিছু দেখিয়ে বলেন, এগুলো সৌদি আরবের মিষ্টি খেজুর ।পাশের দোকানদার আমাকে কয়েকটি খেজুর খেতে দিল। আপনারাও শরিক হোন। এই বলে তিনি আমাদের সবার হাতে দুটি করে তেতুলের কোওয়া দিয়ে দিল। সবাই বিসমিল্লাহ বলে তার স্বাদ নেওয়ার জন্য খাওয়া শুরু করলাম। হ্যাঁ বন্ধুরা, যা ছিল স্বাভাবিক মিষ্টি স্বাদের। তাই খেজুর খাওয়ার পর আমি কয়েকটি তেতুলের বিচি পকেটে ভরিয়ে নিলাম। ওই যে আমার পুরানা বদঅভ্যাস। ভালো কিছু এবং নতুন কিছু দেখলে তা সংগ্রহ করার একটা বদ অভ্যাস। সেখানে আড্ডা শেষে, আরো কিছু কাজ সেরে বাড়িতে এসে দুদিন পরে তেতুলের চারটি বীজ লাগিয়ে দিলাম । দুটি চারা জন্ম নেয়। তার মধ্যে একটি চারা ল্যাংটা পোকা খেয়ে ফেললে নষ্ট হয়ে যায় ।আর একটি চারা যথারীতি বেঁচে থাকে। সেটি আজও বেঁচে আছে এবং বড় হয়েছে। আস্তে আস্তে বেড়ে উঠছে সুন্দর একটি স্বাস্থ্য নিয়ে। তবে মজার বিষয় হল, এই তেঁতুলের চারাটিতে বারবার ল্যাদা পোকার আক্রমণ হয়। এজন্য প্রথম প্রথম লেদা পোকা গুলোকে আমি টিপি টিপে মেরেছিলাম ।তারপরও রক্ষা করতে না পেরে সামান্য কিছু কীটনাশক সংগ্রহ করে, মাঝেমধ্যে এটি ছিটিয়ে দিতে থাকি। আমি যখন ছবি তুলেছিলাম, সে সময় গাছটিতে কোন পোকা ছিল না। তারপরেও আবারো বারবার পোকার আক্রমণ হচ্ছে এবং বারবার কীটনাশক ব্যবহার করতে হচ্ছে। এভাবেই আমার টবে আস্তে আস্তে বেড়ে উঠতেছে একটি "সৌদি আরবের মিষ্টি তেতুলের চারা"।
মহান আল্লাহ এর ফলাফল ভালো করলে, কোন এক সময় এটি গাছে পরিণত হবে। তখন হয়তো আপনাদেরকে এ গাছের ছবি দেখানো যাবে, ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার সৌদি আরবের মিষ্টি তেতুলের গাছ বা চারা এর ছবি উপভোগ করুন।
উপভোগ করুন।


Comments