Saturday 29 October 2022
পান বরজ এর ফটোগ্রাফি ও কিছু কথা।
বন্ধুরা
আমি মিঃ নজরুল (@mrnazrul) বাংলাদেশ থেকে।
আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন।
আলহামদুলিল্লাহ, আমিও তার অশেষ কৃপায়, পরিবারের সবাইকে নিয়ে মোটামুটি ভালো আছি।
বন্ধুরা
আমরা সবাই জানি পান বাংলাদেশসহ,গ্রীষ্ম প্রধান দেশগুলোর অন্যতম একটি অপ্রচলিত অর্থকারী ফসল এবং খাদ্য হিসেবে পান একটি অতি অপ্রচলিত খাবারও বটে,যাহাও আমরা সবাই জানি।
পান শুধু রসনাবিলাসী এবং সৌন্দর্য বিলাসীদের ঠোট রাঙ্গানোর জন্যই নহে, এর রয়েছে অনেক ঔষধি গুনও।
স্বাস্থ্যোপকারি এই পাতাটি,স্বদর্পে বাঙালির কাব্য, কবিতা, প্রবন্ধ , কৌতুক, গান ও ছড়া গানে স্থান করে নিয়েছে।
লতানো এ গাছটি অতিবৃষ্টি ,অনাবৃষ্টি ,অতি রৌদ্র ও কম রৌদ্র কোনটিই সহ্য করতে পারে না।
এজন্য পান গাছকে তার অনুকূল পরিবেশে রেখে চাষ করতে হয়।
ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন পান ক্ষেতের চতুর্দিকে বেড়া দেওয়া হয়েছে।
বেড়ার ভিতরে উত্তর-দক্ষিণ সারি সারি করে পান গাছ লাগানো হয়েছে।
প্রতিটি গাছের সাথে একটি বাঁশের চিকন খুঁটি লাগিয়ে দেওয়া হয়েছে ।এই খুঁটি বেয়েই, পান গাছ উপরের দিকে উঠতে থাকে।
তবে গাছটি এভাবে উপরের দিকে উঠতে থাকলেও তাকে খুঁটির চেয়ে বেশি বাড়তে দেওয়া হয় না। নিচের পান পাতা উঠিয়ে নিয়ে,লতানো কান্ড টিকে, নিচের দিকে টেনে ,আবার সার ও মাটি দিয়ে গোড়ায় ঢেকে দেওয়া হয়।
আপনারা দেখতে পাচ্ছেন, পান গাছের উপরের দিকে হালকা ধরনের মাঁচা বানিয়ে, "বরজ" ঢাকিয়ে দেওয়া হয়েছে । যাহাতে অতিরিক্ত সূর্যের আলো ও অতিরিক্ত বৃষ্টির পানি ,পান পাতায় আঘাত না হানতে পারে।
পান চাষ করতে প্রচুর সময় ও শ্রমের দরকার পড়ে।
পরিচর্যার সামান্য ব্যাঘাত ঘটলে, পানের বরজ সম্পূর্ণরূপে বিলীন ও বিরান হয়ে যেতে পারে।
তাই পান চাষী গন পান বরজ এর একপাশে মাঁচা বানিয়ে রাত্রি যাপন করে।
দিনের বেলায়ও গরু ছাগল এর হাত থেকে রক্ষা করার জন্য, পান বরজ প্রায় ২৪ ঘন্টাই পাহারার মধ্যে রাখা হয়।।
ঔষধি গুনসম্পন্ন পান পাতা আগেকার যুগে মানুষ ,প্রথমে মুখের দুর্গন্ধ দূর করতে, ঠোট রাঙ্গাতে ও হজম শক্তি বাড়ার জন্য ব্যবহার করতে শুরু করে।
কাল ক্রমে এর ঔষধি গুনাগুন প্রমাণিত হলে ,মানুষ একে নানান ভাবে খাওয়া শুরু করে।
পান পাতায় রয়েছে রক্ত সঞ্চালন করার সহজ জন্য, বিশেষ ধরনের এক ভেষজ উপাদান। যা খেলে মানুষের রক্ত চলাচল খুব সহজ হয়ে যায়।
এজন্য হেকিমি, কবিরাজি, আয়ুর্বেদী, ইউনানী ,বিভিন্ন ঔষধে পান পাতার রস ব্যবহার করে স্নায়ু শক্তিবর্ধক হিসেবে ব্যবহার হয়ে আসছে আসছে।
আপনারা দেখবেন হামদার্দ কোম্পানির প্রায় সকল স্নায়ুশক্তি বর্ধক ঔষধে পান পাতার রসের ব্যবহার করা হয়েছে।
পান বরজ এর এই ছবিগুলো ,আমি কিছুদিন আগে পান বরজ এর, সরেজমিনে ভ্রমণ করে ধারণ করেছিলাম ।ছবিতে আমার সাদা শার্ট পরিহিত সেলফি দেখা যাচ্ছে।
আশা করি, আমার আজকের এই অপ্রচলিত খাদ্যের চাষাবাদ এর দৃশ্য দেখে আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে।
Enjoy With Love
Content by @mrnazrul.
Capture by Handset.
Location, Rangpur Bangladesh .
**Visit My Another Activists**
* [Blog](https://safemedi.blogspot.com/?m=1)
* [Twitter](https://twitter.com/IslamAzm?t=icN-UCCvaRFWe9DTuUQ1qg&s=09)
* [Facebook](https://www.facebook.com/profile.php?id=100014711262590)
* [Youtube](https://youtube.com/channel/UC0HXzagrg4_FEadcbUt2XDQ)
* [Telegram](https://telegram.org/dl)
* [Discord](https://discord.gg/axZFXrat)
Best Regards



যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ
আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে