Sunday 04 December 2022
সবাইকে বিজয়ী শুভেচ্ছা
বন্ধুরা
এই ডিসেম্বর মাসেই অকুতোভয় বীর বাঙালি,স্বদর্পে বিজয়ের স্বাদ গ্রহণ করেছিলেন।
বিজয়ও তার স্বমহিমা নিয়া, নিজেকে বাঙালি জাতির উদ্দেশ্যে উপহার হিসেবে এসেছিলেন, এই ডিসেম্বর মাসেই।
সাধারণত নভেম্বর এবং ডিসেম্বর নিয়ে হেমন্তকাল সোজাসুজি শুরু না হলেও ,কার্তিক ও অগ্রহায়ণ মাস আমাদেরকে নতুন ধানের উপহার দিতে আসে।
দুই মাসের শেষের দিক থেকে অর্থাৎ নভেম্বর মাস থেকে অল্পবিস্তর পাকা ধান কাটা হলেও তা মূলত ডিসেম্বর ও অগ্রহায়ণ মাসে পরিপূর্ণতা লাভ করে।
এই স্বাধীনতার মাসেই ডিসেম্বর হওয়ায় বাঙ্গালীদের মনে নতুন একটি আনন্দ উত্তেজনা এবং উন্মাদনার সৃষ্টি হয়ে থাকে।
একে তো বিজয়ের মাস। তার উপর , কৃষকের ছয় মাসের কস্টার্জিত আমন ধান পেকে, এ মাসেই আরেকটি বিজয়ের সৃষ্টি হয়।
এ সময় বিজয়ের আনন্দ ও নতুন ধানের কাটার আনন্দে বাংলার গ্রাম গুলো ভরপুর হয়ে ওঠে।
কয়েকদিন আগে মাঠের দিকে হাটতে গেলে এমন দৃশ্যটি আমার মোবাইল ক্যামেরায় ধরা পড়ে ।এখানে দেখা যাচ্ছে একজন কৃষক তার জমির ধান কেটে এনে রাস্তার উপর জোর করে রেখেছে। সেখান থেকে ভ্যান গাড়িতে করে ধানগুলো এখন বাড়িতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে ।
বন্ধুরা
বিজয়ের মাসে বিজয়ী কথা নিয়ে দুটি ছবির সাথে আজকের পোস্টটি তৈরি করলাম আশা করি ভালো না লাগলেও খুব একটা মন্দ লাগবে না।
Enjoy With Love
Photo Captured by Handset.
Best Regards


