Monday 19 December 2022
মধুময় আলিঙ্গন
আসসালামু আলাইকুম
আমি মিঃ নজরুল আপনাদের বাংলাদেশী বন্ধু।
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই শীতের চাদর মুড়িয়ে নিজেকে গরম রাখার চেষ্টা করছেন। পরিবার পরিজন নিয়ে এমন চেষ্টায় হোক আপনাদের স্বাস্থ্য রক্ষার মূল হাতিয়ার।
আলহামদুলিল্লাহ ,আমিও সবার মত পরিবার পরিজন নিয়ে এই শীতে নিজেকে উষ্ণতায় ভরে রাখার চেষ্টা করছি।
বেশ কয়েকদিন থেকে, সময়ের সাগরে সময়ের সংকুলান না হওয়ায়, আপনাদের সাথে যথারীতি যোগাযোগ রাখতে হিমশিম খেয়ে যাচ্ছি। এই অসংকুলান সময়ের অধিকাংশ ব্যয়িত হচ্ছে ঘুমের পিছনেই। শরীর অলস করার অন্যতম হাতিয়ার শীত আমাদের অধিকাংশ সময় কর্ম বিমুখ করে রাখছে।
বাহিরে থাকলে শীত করে, ঘরে প্রবেশ করলে শোয়ার ইচ্ছা করে, শুইলে শীতের মধুময় ছোঁয়া ঘুমের আবর্তে লেলিয়ে দেয়। ভারি ভারি শীত তাড়ানো কাপড় শরীরের উপর বিছিয়ে দিলেই চুপটী করে এমনিতেই চোখ বন্ধ হয়ে আসে। একবার চোখ বুজিয়ে আসলেই , সময়ের কোন তওয়াক্কা করে না এই ঘুম নামের মধুময় আলিঙ্গন।
বন্ধুরা
আজ আমি আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি একটি পরিস্ফুটিত লাল গোলাপের কঁলি।
এই লাল গোলাপের কলিটিকে দেখে প্রথমেই আমার মনে হয়েছিল সে যেন শীতের কাঁথা থেকে কিছুতেই বাহির হতে চাইতেছে না। তারপরেও আমি তাকে হাতে ধরে আদর করে কয়েকটি ছবি ধারণ করলাম ।ছবিটি ধারণ করার জন্য আমি মোবাইল ক্যামেরার ম্যাক্রো লেন্স ব্যবহার করেছি। ছবিটি যে সময় মোবাইল ক্যামেরায় ধারণ করেছিলাম সে সময়টি ছিল শীতকালের পড়ন্ত বিকাল। আবছা আবছা রোদ আর আলোকময় রৌদ্রছায়ায় প্রকৃতির শীতলতা বজায় ছিল।
আশা করি আপনাদের ভালো লাগবে।
Best Regards


