Serey is utilizing Blockchain technology

সিমের মাচার কয়েকটি ফটোগ্রাফি

mrnazrul

বিসমিল্লাহির রাহমানির রাহিম









আসসালামু আলাইকুম

সবাইকে বিকালের শুভেচ্ছা জানিয়ে, আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লেখা শুরু করলাম ।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি।

বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য ফটোগ্রাফি পোস্ট উপহার দিতে তুলে নিয়ে এসেছি, "সিমের মাচার কয়েকটি ফটোগ্রাফি"। ফটোগ্রাফি গুলো কয়েকদিন আগে মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করে রাখা হয়েছিল। আমি সেদিন প্রতিদিনের মতো হাটাহাটির জন্য বিকালে হাঁটতে বের হলে, ইতিমধ্যেই মাগরিবের আজান শেষ হয়ে যায় । তারপরও আমি রাস্তা ধরে পূর্বে বাজারের দিকে হাঁটতে থাকি। রাস্তায় হাঁটতে হাঁটতে হাতের ডান পাশে এই সিমের বড় মাচাটি প্রতিদিনের মতো আজও আমার দৃষ্টি আকর্ষণ করে।

দেখতে দেখতে এ বাগানটিতে শিম গাছ লাগানো হল ।সিম চারা ফুটে বের হলো। শিম গাছ আস্তে আস্তে বড় হলো। শিম গাছ আস্তে আস্তে বড় হয়ে যৌবনপ্রাপ্ত হল। এখন ফলে ফুলে শোভা পাচ্ছে।

সূর্যাস্তের পর শিম গাছের মনোরম দৃশ্য আমার দৃষ্টি আকর্ষণ করলে, আমি তাদেরকে ধারণ করে ফেলি।

সময়টিকে এখন আপনাদের সাথে ভাগাভাগি করছি।

উপভোগ করুন।

436.046 SRY$0.00
Bengali Community

Comments