বিএনপির পদযাত্রা মঞ্চ দখল করে বক্তব্য দিচ্ছেন ছাতনী ইউনিয়ন আওয়ামীগের সভাপতি দুলাল সরকার। আজ শনিবার সকালে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের দিয়াড় মাদ্রাসাঘাট বটতলা মোড়েছবি: প্রথম আলো
নাটোরে মিছিল বের করার ফাঁকেই বিএনপির পদযাত্রা মঞ্চ দখল করে শান্তি সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ শনিবার সকালে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের দিয়াড় মাদ্রাসাঘাট বটতলা মোড়ে এ ঘটনা ঘটেছে।
আজ সকাল আটটার দিকে ছাতনী ইউনিয়নের দিয়াড় মাদ্রাসাঘাট বটতলা মোড়ে গিয়ে দেখা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দল দলে বটতলা মোড়ে সমবেত হচ্ছেন। সকাল ১০টার দিকে স্থানীয় নেতারা পদযাত্রা শুরু আগে বক্তব্য দিতে শুরু করেন। এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম ও পৌর বিএনপির সদস্যসচিব জিল্লুর রহমান খান চৌধুরী সেখানে বক্তব্য দেন।

