জীবনের পথ অতি দূর্গল

M
জীবন মানে কষ্ট এবং জীবন মানেই সংগ্রাম এবং জীবন মানেই পরীক্ষা l জীবনে প্রতিটি সময়ে নানান রকম পরীক্ষা সম্মুখীন হতে হয় এবং নানান রকম পরীক্ষায় উত্তীর্ণ না হলে জীবনে কষ্টসাধ্য ছাড়া আর কিছু উপলব্ধি করা যায় না l প্রতিটি মানুষ এই জীবিকা নির্বাহের জন্য কোন না কোন পেশার নির্বাহ করে থাকে l আসলে চাকরি আমাদের সকলের প্রতি মানুষের করা দরকার কারণ চাকরির মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যায় এবং এটি নির্দিষ্ট সময় পরে l চাকরিও একটি পেশা এবং কৃষি কাজও একটি পেশা আবার মালি মুচি শিক্ষক ইত্যাদি নানান রকমের পেশা রয়েছে l পেশার মধ্যে সবথেকে কষ্টসাধ্য পেশা হলো শিক্ষক ও কৃষক l কৃষক যেমন অনেক কষ্টসাধ্য করে ফসল ফলায় তেমনি শিক্ষকও অনেক কষ্টসাধ্য করার পরে একটা ভালো শিক্ষার্থী পায় l তবে শিক্ষকের ক্ষেত্রে তেমন কষ্ট না হলেও কৃষকরা অনেক কষ্ট করে l কৃষকের নানান রকম কষ্ট করতে হয় শুধু মাঠে নয় বাড়িতে এসেও কষ্ট করতে হয় l যে কৃষক অনেক গরিব সে কৃষক মাঠে কাজ করার পরে বাড়িতে এসে বাড়ির কাজও করতে হয় l বাড়ির কাজ বলতে গরু ছাগল ভেড়া মহিষ ইত্যাদি লালন-পালন করতে হয় মাঠের কাজের ফাঁকে ফাঁকে l শুধু কিসুক রাই নানান রকম কাজে নিযুক্ত থাকে না বরং আমরা সকলেই সকল পেশা থেকে নানা রকম কাজে লিপিবদ্ধ থাকি l আপনি একটি উপলব্ধি করেন যে আপনি একটি চাকরি করেন একটি গার্মেন্টসে তাহলে আপনার শুধু একটি কাজ দিয়ে কোম্পানি আপনাকে টাকা দিবে না বরং বারবার নানান রকম কাজ দিয়ে আপনার থেকে নানান রকম বেতন দিবে l শুধু গার্মেন্ট সেক্টরে না অন্যান্য সেক্টরের ক্ষেত্রে গেলেও দেখা যায় ব্যাংকের ম্যানেজার এবং গার্মেন্টসের ম্যানেজার এবং অন্যান্য প্রতিষ্ঠানের ম্যানেজার এদেরকে শুধু একটি কাজ দেখভাল করলে তারা ম্যানেজার দায়িত্ব হারিয়ে ফেলবে ম্যানেজারের দায়িত্ব হল পুরো প্রতিষ্ঠানের সকল দায়িত্ব নিজের কাঁধে নেওয়া তবে সকল দায়িত্ব নিজে কাধে নিলেও সকল দায়িত্ব সে নিজে পালন করে না l ধাপে ধাপে নানান রকম কর্মী থাকে এবং এদের মাধ্যমেই সে কাজগুলো সমাধান করে তবে তাকে নানান রকমের কাজের সম্মুখীন হতে হয় l আমরা আসলে মনে করি যাদের অনেক টাকা পয়সা তারা অনেক সুখে থাকে কথাটা একদিক থেকে সত্য এবং আরেক দিক থেকে মিথ্যা l আমরা সকলে মানি যে টাকা পয়সা ছাড়া আমরা সকলেই অচল কিন্তু এই নয় যে টাকাপয়সা অধিক থাকলে সে সুখী এবং শান্তি দুটোই লাভ করবে l সুখ বলতে টাকা-পয়সা দিক থেকে অনেক থাকলে তাকে সুখ বলে এবং শান্তি হলো টাকার থেকেও অনেক বড় একটি মহামূল্যবান যা সকলে পায় না যা টাকা দিয়েও কেনা যায় না l টাকা থাকলেও একটি মানুষের ভালোবাসা কখনো কিনে নেওয়া যায় না ভালোবাসা এমন একটা জিনিস যা মন থেকে আসে এবং এটি হলো শান্তি l সমাজে বসবাস করতে হলে নানানা মানুষের সাথে চলাফেরা করতে হয় তবে এদের মধ্যে কেউ ভালো এবং এদের মধ্যে অনেক খারাপ তবে খারাপের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে l খারাপ মানুষ সবসময় খারাপ চিন্তা করে কারণ এদেরকে শয়তান সবসময় দেখভাল করে থাকে l আসলে শয়তান সবাইকে দেখভাল করে কিন্তু কাউকে গ্রাস করতে পারে আর কাউকে গ্রাস করতে পারে না l শয়তান নিজে কিছু করতে পারে না তবে সে তার দ্বারা কাজ করিয়ে নেয় l শয়তানের কাজ হলো সব সময় খারাপ কাজে প্রতি ইঙ্গিত দেওয়া বা আহবান করা l

Comments

asad18

অনেক সুন্দর পোস্ট করেছেন আপনি। ভালো লাগলো ❤️❤️