পৃথিবীতে মা বাবা ভাই বোন একটি অমূল্য সম্পদ যা কখনো টাকা দিয়ে কেনা যায় না তবে টাকার কাছে বিক্রি করা গেলেও তবে তা আবার ফিরে পাওয়া যায় কিন্তু যা একবার হারিয়ে গেলে আর তা ফিরিয়ে পাওয়া যায় না কোন কিছুর মাধ্যমে l এই হারিয়ে যাওয়া টা হল মৃত্যু l
বাবা-মা একমাত্র কোন স্বার্থ ছাড়া সন্তানকে ভালবেসে যায় সারা জীবন l পৃথিবীতে প্রতিটি মানুষই একে অপরকে ভালোবাসে কোন না কোন স্বার্থের মাধ্যমে l তবে যদি একে অপরের স্বার্থের কথা জানতে পারে তাহলে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় এমন কি মৃত্যু পর্যন্ত সে অবস্থা চলে যায় l মা-বাবা যে কতটুকু প্রয়োজন একটি সন্তানের জন্য তা শুধু একটি সন্তানই জানে l
সন্তানের কতটুকু বাবার প্রয়োজন হয়:
প্রতিটা বাবা চায় তার সন্তানকে সুশিক্ষিত শিক্ষাগ্রহণ করতে এবং আরো চায় মানুষের মত মানুষ হয়ে সে যেন অনেক সুখে থাকে l পৃথিবীতে অন্য কেউ চাচা চাচি খালা খালো ফুপা ফুপুই নানা রকম আত্মীয়-স্বজন রয়েছে তবে তারা কখনো বাবার প্রয়োজন টা সন্তানকে মেটাতে পারে না l বাবা মা আসলে একটু অমূল্য রত্ন l তারা হাজার কষ্টে থাকলেও তারা কখনো চায় না তাদের সন্তান কষ্টে থাকুক l তারা চায় তারা নিজেরা কষ্ট করবে তবুও তো সন্তানদেরকে কষ্ট দিবে না l
একটি সন্তানের একটি মায়ের প্রয়োজন কতটুকু: মাকে বলা হয় পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ একটা জিনিস l তবে আল্লাহর রাসূল তারপরে মা বাবার স্থান l একটা মা সন্তানকে যতটুকু ভালোবাসে পৃথিবীর কেউ সে সন্তানকে ততটা ভালবাসতে পারে না l যদি আত্মহত্যা মহাপাপ না হতো তাহলে মা তার সন্তানের ভালোর জন্য মরতেও প্রস্তুত সবসময় থাকতো l মা সব সময় বকাঝকা করলেও তা আসলে ভালোর জন্যই করে থাকে তা বুঝতে পারে সকলেই একটা সময় l সময় ফুরিয়ে গেলে যেমন সময় কে আর ফেরত পাওয়া যায় না তেমনি মা পৃথিবী থেকে চলে গেলে তাকে আর ফেরত পাওয়া যায় না তবে তার অবদান কতটুকু সেটুকু হাড়ে হাড়ে টের পাওয়া যায় l কোথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম দেওয়া উচিত l তাই আমরা সকলে পিতা-মাতার অবাধ্য না হই l পৃথিবীতে প্রতিটা ভাবাই কঠোর পরিশ্রম করে তার সন্তানদেরকে ভালো শিক্ষায় সুশিক্ষিত করতে চায় এবং তাদের জীবন যেন সুন্দরভাবে কাটে সেই ব্যবস্থায় তিনি সবসময় চেষ্টা করেন l
আমরা অন্যায়কে দেখতে পাই অনেক স্টেশনে অনেক ধরনের বাচ্চা পোলাপান পলিথিন কুড়াই এবং অন্যান্য জিনিস কুড়ায় l আসলে তাদের বাবা-মার কোন ঠিক ঠিকানা নাই আর যদিও বা থাকে তাহলে সেই বাবা-মার তার জন্য যথেষ্ট নয় l আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি এবং সেই প্রতিজ্ঞা অনুযায়ী আমরা সকলেই চলে এবং অন্যদেরকে উৎসাহ করে আমরা সকলে এই প্রতিজ্ঞা করি যে পথচারী শিশুদের আমরা সব সময় সাহায্য করবো এবং তাদের বিপদ-আপদে পাশে দাঁড়াবো তাদের ভালো উপদেশ দেবো এবং তাদেরকে অবহেলা না করব l আল্লাহ পাক এতিমদেরকে অনেক ভালবাসেন আর যে ব্যক্তি এতিমদেরকে ভালোবাসে এবং সাহায্য করে আল্লাহ তাআলা তাকে অনেক ভালোবাসা l যাকে আল্লাহ তা'আলা ভালোবাসে তার আসলে আর কোন কিছুরই প্রয়োজন হয় না আখেরাতে এবং দুনিয়াতে l


অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ