শুটকি মাছের কালো ভুনা নামটি আমরা অনেকেই শুনেছি বা আবার অনেকে শুনিনি l শুটকি মাছের কাল ভুনা এটি আসলে নতুন একটি রেসিপি যা অতুলনীয় একটি খাবার l সাধারণত শুটকি মাছ ভর্তা অনেক সুস্বাদু লাগে তবে শুটকি মাছ রান্না ও অনেক সুস্বাদু লাগে যদি রান্না অনেক ভালো করে করা হয় তাহলে শুটকি মাছ এত সুস্বাদু হয় যে অন্য কোন সুস্বাদু খাবার থেকে তা একেবারেই আলাদা এবং অন্য খাবার থেকে শুটকি মাছের তরকারিটা অনেক সুস্বাদু বেশি হয়ে থাকে l
এখন আমি আপনাদের মাঝে শুটকির মাছের কালা ভুনা কেমন ভাবে তৈরি করতে হয় তা একে একে বলে দিচ্ছি আপনারা চাইলে পরীক্ষা করতে পারেন l কালা ভুনা বলতে আসলে কালো রংকেই আমরা প্রাধান্য দিয়ে থাকি তবে আসলে এটাই একমাত্র কালা ভুনার ডাকনাম l রান্নাটি যদি সাদা হত তাহলে একে বলা হত সাদা ভুনা l
তাহলে চলুন কথা না বাড়িয়ে ধাপে ধাপে আপনাদেরকে কালো ভুনা শুটকি মাছের রেসিপি বলে দেই l প্রথমে একটি পাত্রে শুটকি নিয়ে তা ভালোভাবে দেখতে হবে যেন শুটকির মধ্যে অন্য কিছু না থাকে তবে এক্ষেত্রে শুটকি অবশ্যই হতে হবে শুকনোl সেই শুকনো শুটকিতে ভালোভাবে দেখে নিয়ে তার মধ্যে অল্প করে তেল দিতে হবে এবং সে তেলে আলতো আলতো ভাবে মেরে দিতে হবে যেন শুটকি পুড়ে যায় হালকা হালকা করে l আসলে আসলে শুটকির গায়ের রং কালো না হলে এই রান্নাকে শুটকির কালো ভুনা বলা যেত না l তারপরে শুটকি গুলো ভালোভাবে ভেজে নিয়ে তা একটি শুকনো পাত্রে উঠিয়ে ফেলতে হবে l এরপরে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আদা সবগুলো হালকা করে তেলে ভেজে নিতে হবে যেন ভিতরে সিদ্ধ হয়ে যায় l মোটামুটি হালকা সিদ্ধ হলেই পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আদা নামিয়ে ফেলতে হবে এবং একটি পাত্রের রেখে তা সুন্দরভাবে ভর্তা করতে হবে l তারপরে শুটকি এবং সেই পেঁয়াজ মরিচ রসুন আদা ভর্তা উঠিয়ে নিয়ে আলাদি স্থানে রাখতে হবে l এবারে প্রয়োজন হবে বেগুন ও আলু l তবে লোকসংখ্যার উপরও ভিত্তি করে আপনি আলু বেগুন প্রয়োজন অনুযায়ী নিতে পারেন l তবে শুধু একজন মানুষের জন্য একটি বেগুন ও একটি আলু হলেই যথেষ্ট l বেগুন এবং আলোকে সুন্দরভাবে কেটে বড় বড় অংশে করতে হবে l এরপরে আলু ও বেগুনকে ভিজে নিতে হবে যেন হালকা সিদ্ধ হয়ে যায় তারপরে আলু এবং বেগুনকে উঠে ফেলতে হবে তবে উঠে ফেলার আগে আলু এবং বেগুনে হালকা কিছু পরিমাণ লবণ দিতে হবে তাহলে সেদ্ধ ঠিকঠাক ভাবে হবে l এরপরে আবারো পিঁয়াজ ও মরিচ কেটে নিতে হবে পরিমাণ মতো l এরপরে পাত্রে তেল ঢেলে তেলটিকে গরম করে সেই কাটাপিঁয়াজ ও মরিচকে সেই পাত্রে দিতে হবে এবং আলতো আলতো করে নাড়তে হবে l তারপরে এর মধ্যে দারুচিনি ও এলাচ এবং তেজপাতা জিরা বেটে দিতে হবে l তারপরে সব নামিয়ে ফেলার পরে আবার নতুন করে তেল দিয়ে সব একসঙ্গে মাখিয়ে পানি দিয়ে ঢেকে দিতে হবে আধা ঘন্টা থেকে 40 মিনিট পর দেখা যাবে খাবারটি একদম পুরোপুরি সুন্দরভাবে পরিবেশন করা যাচ্ছে যদি কোন কারণে তরকারিতে সিদ্ধ না হয় তাহলে আরো কিছুক্ষন চুলার উপর রাখতে হবে l তবে তরকারিতে অবশ্যই দেখতে হবে কালো রঙের মতো আর অবশ্যই শুটকি মাছটি কালো রংয়ের ধারণ করবে l এই তরকারিতে যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু l যে একবার খাবে সে বারবার খেতে ইচ্ছে করবে আসলে শুটকিও আমার অনেক ফেভারিট খাবার তবে শুটকির কালো ভুনা আমার সব থেকে বেশি প্রিয় খাবার l


আপনার পোস্ট সুন্দর হয়েছে কিন্তু আপনি ছবির উৎস ব্যবহার করেন নাই। নিচের দেওয়া লিংকে ক্লিক করে নিয়মগুলো পড়ে নিন
https://serey.io/bn/authors/sereybd/7463atxgc-h4en8n3qxd-im6x6pfdo
যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ
আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে