সময় ও পানির স্রোত কারো জন্য অপেক্ষা করে না

M
সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় এমন একটা জিনিস যেটাকে বাধা যায় না। যে সময় একবার চলে যায় সে সময় আর ফিরে পাওয়া যায় না। কেউ যদি হাজার বার চেষ্টা করে তাহলে সময় কে পরিবর্তন করতে পারবে না বা ফুরিয়ে যাওয়া সময় আবার পুনরায় ফিরে আনতে পারবে না। সবাই এমন একটা জিনিস যাকে ধরা ছোঁয়া যায় না। পানির স্রোত ও সময়ের মতোই। আবার সাগরের ঢেউ একই জিনিস যেটা একবার চলে গেলে হাজার চেষ্টা করলেও ফিরে আনা যায় না। নদীর ঢেউ অথবা সাগরের ঢেউ যদি একবার চলে যায় তাকে আর ফেরানো যায় না। যারা সময় মত কাজ করে এবং কাজের প্রতি আগ্রহ দেখায় তাহলে সে জীবনে উন্নতি সাধন করতে পারে। কেননা যারা সময়ের মূল্য দিতে জানে তারা কখনো বিফল হয় না। আমরা একসময় অনেক ছোট ছিলাম আর এখন অনেক বড় আবার একদম বয়স্ক হয়ে যাব এর কারণ হলো সময়ের ব্যবধান। মানুষের যখন সময় ফুরিয়ে যায় সে তখন পৃথিবীতে আর থাকতে পারে না। পৃথিবীতে সকল মানুষকেই এবং যাদের জীবনে আছে তাদের সবাইকে একদিন মরতে হবে। যার জন্ম হয়েছে একবার তার মরতে হবে একদিন হোক একদিন অথবা এক বৎসর অথবা 100 বছর 200 বছর। একটা মানুষের নির্দিষ্ট সময় থাকে সে সময় ফুরিয়ে গেলে তার সমস্ত কাজকর্ম শেষ। যারা লেখাপড়া করে তারা যদি সঠিক সময়ে সময়ের মূল্য দিতে পারে তাহলে তারা জীবনে একটা কিছু করতে পারে। সমাজে এখনো অনেক শিক্ষার অভাব রয়েছে এর কারণ হচ্ছে সময়ের অসৎ ব্যবহার না করা। যারা সময়ের সদ্ব্যবহার করে না তারা সমাজে লাঞ্চিত হয় এবং জীবনের সফলতা অর্জন করতে পারে না। সবাইকে যদি ধরে রাখা যেত তাহলে মানুষ কোনদিন ঐ অসফল হতো না। কারণ সে অবহেলা করলেও তা সময় ঠিকই থাকবে। একদিন না একদিন সে জীবনে সফল অর্জন করতে পারবে। তাই সময় কে আমরা যতই ধরে রাখতে চাই' সময় থেমে থাকে না। একটা প্রবাদ বাক্য আছে সময়ও পানির স্রোত কারো জন্য অপেক্ষা করে না। জীবনের সময়ের পেছনে ছোটা উচিত কারণ সময় চলে গেলে পরবর্তীতে সে কাজ উদ্ধার হয় না। সূর্য অস্ত গেলে সে সূর্যকে আর পুনরায় উঠানো যায় না বা সম্ভব হয়না কোনোমতেই। সময়ের কাজ সময়ে করাই বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানেরা কখনো সময় কে অবহেলা করে না। কারণ তারা জানে সময়কে অবহেলা করলে তাকেই পরবর্তীতে পস্তাতে হবে। মূর্খ অশিক্ষিত মানুষ সময়ে প্রতি অগ্রসর হয় না বরং তারা তাদের নিজের পথে অগ্রসর হয়।
তাই আমাদের সবারই উচিত সবাই এর সদ্ব্যবহার করা তা না হলে আমরা জীবনে কিছু করতে পারবো না।


ছবিটা আমার তোলা নয় ছবিটা সংগ্রহ করা। 

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)