ডাইবেটিক্স কী ও এর করনীয়

M
ডায়াবেটিস আক্রান্তদের মধ্যে ৫০ শতাংশ মানুষ জানেন না তারা ডায়াবেটিস রোগী। কারণ, তাদের মধ্যে কোনও উপসর্গ দেখা যায় না। যদিও প্রতি ১০ জন মানুষের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত। বর্তমানে সারা পৃথিবীতে ৫৫ কোটি ডায়াবেটিস রোগী আছেন। এভাবে চলতে থাকলে ২০৩১সালে ৬৬কোটি ডায়াবেটিস রোগী পাওয়া যাবে। গতকাল বৃহস্পতিবার ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে স্বাস্থ্য অধিদফতরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম বাংলাদেশ ডায়াবেটিক সমিতি  আয়োজিত ‘ডায়াবেটিস চিকিৎসা: বর্তমান ও আগামীর ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলা হয়। রাজধানীর তেজগাঁওয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
১৪ নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের ডায়াবেটিস দিবসের মূল প্রতিপাদ্য বিষয়Ñ ‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’। বাংলাদেশ ডায়াবেটিকস সমিতি এই দিনটি আজ নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করছে। বাংলাদেশ ডায়াবেটিস সমিতি এবং তাদের অ্যাফিলিয়েটেড সব সমিতি কর্তৃক দেশব্যাপী নানান ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়, শোভাযাত্রা, ডায়াবেটিস সংক্রান্ত প্রশ্নোত্তরের পর্ব ইত্যাদি। বারডেম মিলনায়তনে নানা কর্মসূচি চলছে। আসলেই সময় মতো ডায়াবেটিস সেবা না নিলে জীবন বিপন্ন হতে সময় লাগে না।

ডায়াবেটিস রোগ এখন সর্বত্র বিস্তৃত। কী শহর বা গ্রামÑসবখানেই ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। একসময়ে শহুরে শ্রেণীর মাঝে এই রোগ নিয়ে নানা সংশয় থাকলেও এখন একেবারে সাধারণ মানুষের জন্য এই রোগ নতুন বিপদ বললে ভুল হবে না। ডায়াবেটিস এমন একটি রোগ যা একবার হলে সারাবছরই বয়ে বেড়াতে হয়। কারো শরীরে ডায়াবেটিস থাকলে বড় ধরনের রোগ-ব্যধি প্রতিরোধ বা নিরাময়েও চিকিৎসকদের বিবিধ চিন্তা করতে হয়। আর তাই জীবনের জন্য ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি এক বিষয়।
দীর্ঘ গবেষণায বিজ্ঞানীরা দেখেছেন, দ্রুত নগরায়ন, খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন এবং ক্রমাগত মানসিক চাপের ফলে ডায়াবেটিক রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। এবার জেনে নেওয়া যাক ডায়াবেটিস রোগের লক্ষণগুলো-

১. ঘন ঘন পিপাসা লাগা

২. মুখ শুকিয়ে যাওয়া

 প্রচ্ছদ স্বাস্থ্য

 
ডায়াবেটিস রোগের ১২ লক্ষণ
একুশে টেলিভিশন
 প্রকাশিত : ০৮:৫১, ২৮ এপ্রিল ২০১৮ |  আপডেট: ১৪:২১, ১৭ মে ২০১৮

 A- A A

দীর্ঘ গবেষণায বিজ্ঞানীরা দেখেছেন, দ্রুত নগরায়ন, খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন এবং ক্রমাগত মানসিক চাপের ফলে ডায়াবেটিক রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। এবার জেনে নেওয়া যাক ডায়াবেটিস রোগের লক্ষণগুলো-

১. ঘন ঘন পিপাসা লাগা

২. মুখ শুকিয়ে যাওয়া


৩. ঘন ঘন ক্ষুধা লাগা

৪. বার বার প্রস্রাব লাগা

৫. রাতে প্রস্রাবের কারণে ঘুম ভাঙ্গা

৬. ওজন কমতে থাকা

৭. চোখে ঝাপসা দেখা

৮. বমি বমি ভাব হওয়া

৯. মাঝে মাঝে মাথা ব্যথা হওয়া

১০. মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া

১১. একটুতেই উত্তেজিত হওয়া বা মন খারাপ করা

১২. মনসংযোগের অভাব হতে থাকা

অনেক রোগীর ক্ষেত্রে উপরের কোনও লক্ষণই থাকে না। আবার কারও কারও ক্ষেত্রে এক বা একাধিক লক্ষণ থাকতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে ডায়াবেটিস ধরা পড়ে অন্য রোগের চিকিৎসা বা চেক-আপ করার সময়।
ডায়াবেটিস নির্ণয়ের উপায়-

১. প্রস্রাব পরীক্ষায় প্রস্রাবে গ্লুকোজের উপস্থিতি

২. রক্ত পরীক্ষায় রক্তের গ্লুকোজ লেভেল বেশি থাকা-

৩. সকালে খালি পেটে ৭.০ মিলিমোল/লিটার বা এর বেশি হলে

৪. র‌্যানডোম ১১.০ মিলিমোল/লিটার বা এর বেশি হলে। 

Comments