চোর শোনে না ধর্মের কথা😢😢😢😢😢😢😢😢😢😢
চোর শোনে না ধর্মের কথা আর খারাপ মানুষ শোনে না ভালো মানুষের কথা l পৃথিবীতে অনেক মানুষই চোর রয়েছে তবে তাদের অধিকাংশই রয়েছে পারিবারিক আর্থিক সংকট l আর্থিক সংকটে পড়লে মানুষ সর্বোচ্চ চেষ্টা করে কোন কিছু করার তবে যদি কোন কিছু করা সম্ভব না হয়ে থাকে তাহলে তারা চুরি করতে বাধ্য হয় l আমাদের এই বাংলাদেশে অনেক চোর রয়েছে কিছু চোর আর্থিক সংকট না থাকলেও তারা বড় বড় স্থানে থেকে বড় বড় আকারের টাকা চুরি করে নিয়ে নেয় তাদের একাউন্ট l সাধারণ এক গরীব যদি কোন কিছু চুরি করে তাহলে তাকে অনেক শাস্তি দেওয়া হয় তবে যদি একই কাজ একটি ধনী ব্যক্তি করে থাকে তাহলে তাকে কোন প্রকার হেনস্থা শিকার হয় না কারণ সে সমাজে গণ্যমান্য একজন ব্যক্তি l বর্তমানে সমাজটা অনেক খারাপ হয়ে গেছে তারা শুধু টাকার দিকটাই বিবেচনা করে l সমাজে যার যত টাকা আছে তার তত মূল্য এবং সেই সমাজের প্রধান গণ্যমান্য ব্যক্তি হয়ে থাকে তবে সে যদি কোন কিছু চুরি করে তাহলে সেটা চুরি নয় বরং সেটা অন্যদিকে নানারকম দিক দিয়ে চাপিয়ে দেয় এবং সে চুরির হাত থেকে বা চুরির নাম থেকে নিজেকে আড়াল করে নেয় l বাংলাদেশের যারা বড় বড় স্থানে রয়েছে তারাই আসলে সব থেকে বড় চোর l বাংলাদেশে যারা খেতে পায় না তারা চুরি করলে তারা চোর হয়ে যায় এবং তারা সমাজের কাছে খারাপ চোখে ধাবিত হয় l গরিব মানুষ না খেতে পেয়ে চুরি করলে সেটা অপরাধ কিন্তু বড়লোক মানুষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিলেও কেউ তার বিরুদ্ধে কোন কথা বলে না l পৃথিবীটা আসলে যার যার নিজস্ব শক্তিতে চলে l মানুষ তার নিজের ক্ষমতা দেখিয়ে অনেক কিছু করে থাকে কিন্তু আসলে সেটা ঠিক নয় l নিজের ক্ষমতা দেখে নিজেকে বড় করা অতি মূর্খ তর কাজ l যদি কাউকে ভয় দেখিয়ে টাকা নেওয়া যায় তাহলে তাকেও ভাবতে হবে তাকেও কেউ ভয় দেখিয়ে তার থেকেও টাকা সেই ভাবে নিয়ে নিতে পারে এটাই আসলে বিবেচনা করা হয় না l পৃথিবীতে মানুষ কত প্রকার না কর্মব্যস্তায় থাকে তবে কিছু সংখ্যক মানুষ চোরের কর্মব্যস্ত নিয়ে থাকে l যারা খাবারের জন্য চুরি করে তাদের পারিবারিক বা আর্থিক অবস্থা যাচাই-বাছায় করে দেখা যাবে যে তারা সত্যিই অনেক হতদরিদ্র এবং কোন কিছু না উপায়ে পেয়ে অবশেষে চুরির পথ অবলম্বন করতে বাধ্য হয় l তবে চুরি করা পাপ l যদি সে কোন কিছু উপায় না পেয়ে এবং পেটের দায়ে চুরি করে তাহলে সে চুড়িতে পাপ নেই l জীবন বাঁচাতে হারাম জিনিসও হালাল হয়ে যায় l কোন কিছু আর্থিক সংকট ছাড়াই যারা চুরিতে লিপ্ত থাকে তারা পাপ কাজে নিয়োজিতl


আপনার পোস্টের লেখা সুন্দর হয়েছে। কিন্তু ছবি না ব্যবহার করার কারণে পোস্টের সৌন্দর্য বৃদ্ধি পায় নাই। নিচের দেওয়া লিংকে ক্লিক করে নিয়মগুলো পড়ে নিন
https://serey.io/bn/authors/sereybd/7463atxgc-h4en8n3qxd-im6x6pfdo
যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ