ব্যবসা সম্পর্কিত কিছু কথা। মানুষ জীবনে অনেক কিছুর আশা করে থাকে কিন্তু কারো জীবনে কিছু পূরণ হয় আবার কারো জীবনে কোনো কিছু পূরণ হয় না। একটা উদাহরণ দেওয়া যাক : ধরি একজন পড়াশোনা করছে অবশেষে দেখা গেল সে চাকরি পেল না তখন সে কি করবে। শে আর মাঠে-ঘাটে তো আর কোন কাজ করতে পারবে না কারণ সে তার ছোটবেলা থেকে পড়াশোনার ওপর ব্যয় করেছে কিন্তু তার যথার্থ অভিজ্ঞতা নেই চাকরির জন্য সেক্ষেত্রে সে ব্যবসা করতে পারে। আর এ ব্যবসা পেশা থেকে মানুষ তার জীবনের উন্নতির দিকে ধাবিত করতে পারে এবং অতি অল্প সময়ে অনেক উন্নতি লাভ করতে পারে যে কেউ। কোন দেশ চাকরির মাধ্যমে যতটুকু উন্নতি হয় তার থেকে 100 গুণ বেশি উন্নতি হয় ব্যবসার মাধ্যমে যদি সে ব্যবসায় যাবতীয় কাজ যথার্থভাবে সম্পাদন করে ব্যবসা পরিচালনা করে তাহলে তার ব্যবসায় লাভবান আসবেই আসবে। আর দেশে ব্যবসার উন্নতি হলে দেশের উন্নতি হয় এটা আমরা সকলেই জানি। দেশের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ব্যবসা-প্রতিষ্ঠান অবদান সবথেকে বেশি আর পৃথিবীতে যারা সবথেকে ধনী ব্যক্তি তারা তাদের জীবনকে উন্নতির দিকে ধাবিত করে নিয়েছে ব্যবসার মাধ্যমে। ব্যবসায় কিছু নীতিমালা রয়েছে যেগুলো না মানলে ব্যবসায় কখনো লাভবান হওয়া যাবে না বরং ব্যবসায়ী লোকসানের বোঝা বহন করতে হবে। একটি দেশ তখনই উন্নতির দিকে আরো বেশি ধাবিত হয় যখন সে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে আর অর্থনীতি অবস্থা ভালো রাখার জন্য ব্যবসা সবথেকে বেশি অবদান রাখে। সৎ ব্যবসায়ীরা কখনো ব্যবসায় অবনতি নৌকায় না বরং উন্নতির মুখে দেখে যারা ব্যবসায় দুর্নীতি করে তারা স্বল্প সময়ের জন্য ব্যবসায় টিকে রাখতে পারলেও কিন্তু পরবর্তী সময়ে আর টিকিয়ে রাখতে পারেনা। ব্যবসা পেশা সবথেকে ভালো পেশা যদি সে বৈধতার সাথে ব্যবসা করে। ব্যবসায় কিছু নীতিমালা রয়েছে যেগুলো হলো প্রথমে ব্যবস্থাপনা নীতি। ব্যবস্থাপনার নীতি হলো ব্যবসা কিভাবে পরিচালনা করতে হবে এবং কিভাবে মূল্যায়ন করতে হবে এবং কোন খাতে কোন শ্রমিক নিয়োগ করতে হবে এবং প্রতিষ্ঠান কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে কি করতে হবে যাবতীয় বিষয়ে সুষ্ঠুভাবে করার নামই হলো ব্যবস্থাপনা। একটি ব্যবসায় সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসায় উন্নতি লাভ সম্ভব তা না হলে সম্ভব নয় কেননা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসায় লাভবান বা ব্যবসার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। ব্যবস্থাপনার মধ্যে যদি কোন ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ব্যবসায অবনতি দিন দিন চলে আসবে। ব্যবসায় প্রথমে পরিকল্পনা করতে হয় এরপর অর্থ সংগ্রহ করতে হয় তারপরে কর্মী নিয়োগ দিতে হয় এবং কোন কোন ক্যাটাগরির কর্মী প্রয়োজন হবে সে বিষয়ে বিজ্ঞাপন জারি করা এবং যদি সম্ভব হয় কর্মীদেরকে নতুনভাবে প্রশিক্ষণ দিয়ে কাজে যোগদান করানো। ব্যবসায় কর্মী অদক্ষ হলেও ব্যবসায় অবনতি মুখ দেখতে হয়। আর ব্যবস্থাপনায় ব্যবসার যাবতীয় কাজ সম্পাদনের ভূমিকা পালন করে একজন ব্যবস্থাপককে ব্যবসায় যাবতীয় কাজের ওপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে এবং প্রয়োজনে উপরমহল থেকে পরামর্শ নিয়ে ব্যবসা কার্যক্রম সম্পাদন করতে হবে।
ছবিটা আমার তোলা না আমার ছবিটা সংগ্রহ করা

