ভুতের গল্প ৩ মিস করবেন না। খুব ইনটারেস্টটিং কাহিনি

M

প্রতি দিনের মতো আজকেও একটি জীনের ঘটনা বলবো। আজ আমি বলবো  আমার নিজের সামনে ঘটা একটা ঘটনা।  আমি তখন তৃতীয় শ্রেনীতে পরি। আমার সম্পর্কে এক বড় ভাই। সে বয়সে বড় কিন্তুু একই সাথে পরতাম। সে একদিন আমার বেগে সে বিশ টাকা রাখে আর বলে ছুটির পরে নেব। আসলে আমি আমার বেগটা জানালার সাথে রেখেছি লাম। আমার বেগ থেকে কখন যে টাকাটা চুরি হয়ে গেছে তা আমি বুঝি নাই।

 

সে ছুটির পরে আমার কাছ থেকে টাকা চায়। আমি বেগে হাত দিয়ে দেখি যে টাকা নেই। তাকে এই কথা বলার সাথে সাথে দৌড়ে চলে গেল বিলের দিকে। আমিও তার পিছনে পিছনে যেতে লাগলাম। পরে আমি দেখি সে মাটি খাচ্ছে। আমি ভয় পেয়ে যায়। আর আমি অন্যদের কে ডাকতে থাকি। কয়েক জন আসার পরে তার এ অবস্তা দেখে সবাই তাকে ধরতে যায়। কিন্তু সে অনেক জোরে দৌড় দেয়।

 

ও আরেকটি কথা বলতে ভুলে গেছি। সেই বড়ো  ভাই এর এক পায়ে জন্ম থেকেই সমস্যা ছিল। য়ার কারনে সে হাটতে পারতো না ভালো ভাবে। তার দৌর দেওয়াতে য়ারা এসে ছিল তারাও তার পেছনে পেছনে দৌর দিতে লাগে। সেই বড় ভাই দৌর দিয়ে এক পুকুরে নামে। নামার পরে সে একেবারে পুকুরের মাঝখানে চলে যায়। আর ডুব দিতে লাগে।

 

আসলে সেই পুকুরটা ছিল অনেক বড়। আবার সেই পুকুরে অনেক খারাপ জিনিস থাকতো। তার এরকম কাজ করার পরে সবাই ভয় পেয়ে যায়। তাই তারা পুকুরে নামে না। তারা তারা তারি করে কবিরাজ কে ডাকতে যায়। কবিরাজের  বাড়ি ছিল আমাদের গ্রামেই। তাই কবিরাজ তারা তারি করে চলে আসে আর তাকে উঠতে বলে। সে আর উঠবে না এ কথা বলে। তখব কবিরাজ পানিতে নামে আর তাকে উপরে আনার চেষ্টা করে। কিন্তুু সে একা একা পারে না। তাই তিনি আরো কয়েক জনকে নামতে বলে। তারা ভয়ে ভয়ে নামে।  আর তাকে উপরে উঠায়। উপরে উঠানোর পরে তাকে পানি পরা খাওয়ায়। তার পরে সে অগ্যেন হয়ে যায়। মজার বেপার হলো এই যে, তার জ্ঞান ফেরার পর পরই সে জিগ্যেস করে সে এখানে কেন আর এতো লোক জন কেন। তার বাবা মাও ওখানে উপস্থিত ছিল।  ছেলের এথা শুনে বাবা মা বলে এমনিই এখানে সবাই।  পরে তাকে বাড়ি নিয়ে যায়। 




আমার এই ভাইয়ের আরো কয়েকটি ঘটনা আমার সামনে ঘটেছে। আমার সেই ভাইএর  নামটা জানাব কাললে। আজ এতো টুকুই।  সবাই ভালো থাকবেন। অপরকে কখন কষ্ট দিবেন না। নামাজ পরবেন। আমার জন্য দোয়া করবেন। আমি জেন আজ থেকেই নামাজ আদায় করি। আল্লাহ আমাকে ও আপনাদেরকে হেদায়াত দানকরুক আমিন।

 

ছবিটি আমার তোলা না। ছবিটি সংগ্রহ করা। 

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)