এখন আমি এমন একজনের কথা বলব যে আপনারা সকলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সময় তার কথা জেনেছেন। তাকে নিয়ে আলোচনা করা হলো।
এখন আসি আপনার প্রশ্নে, মানুষের চেয়ে অবলা জীব পশুরা ভালোবাসা বেশি বুঝে এবং তার প্রতিদানও দেয় কারন পশুরা জাননে না কিভাবে বিশ্বাসঘাতকতা করতে হয়।অবলা জীব পশু বলতে আপনার সামনে সবার আগে ভেসে উঠবে কোনো কুকুর, বিড়াল বা গরু- মহিষের কথা।আপনাদের নিশ্চয়ই মনে আছে গ্রাহাম নুটেলের রুশ্যাপ, ফ্রাঙ্কু ব্রেজিয়ারের ববি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত্যুবরণ করা সোরিয়ানির ফিডো আর ইজাবুরোর কুকুরের কথা।
ইজাবুরো উনো জাপানের টোকিও ইউনিভার্সিটির কৃষি বিভাগের একজন নামকরা প্রফেসর ছিলেন। তার আদরের কুকুরটি তার নিত্যসঙ্গী, আকিতাইনু প্রজাতির এই পশমী বলের নাম ছিল হাচিকো। আদর করে তাকে হাচি বলেই ডাকতেন।
তিন প্রতিদিন হাচিকোকে সাথে নিয়ে শিবুয়া স্টেশনে আসতেন, বিশ্ববিদ্যালয়ে যাবার জন্য ট্রেনে উঠতেন হাচিকে বিদায় দিয়ে। লেকচার শেষ করে বিকাল ৩টার সময় তিনি আবার ফিরে আসতেন শিবুয়া স্টেশনে, যেখানে হাচি তার জন্য অপেক্ষা করতো। এরপর দুজনে মিলে হেঁটে সেখান থেকে বাড়ি ফিরতেন। হাচির ছোট্ট পৃথিবীতে এই সময়গুলোই ছিল সবচেয়ে মূল্যবান।
ছবিটা আমার তোলা না ছবিটা সংগ্রহ করা হয়েছে।

