ভুতের গল্প ২

M

আজকে যে ঘটনা টা বলবো সেটা একটি ভবনকে কেন্দ্র করে। ভবনটি সাত তলা এবং সিসি কেমেরা রয়েছে। সেই ভবনটিতে পাঁচ সাত বছর ধরে একটা ঘটনা চলছে। যে সিকুরিটি ওখানে চাকরি নেয় সে দুই তিন দিন থাকার পরে চলে যায়। আর যাবার সময় কাউকে কিছু বলে যায় না। কেউ মাসখানি থাকে না চলে যায়। আবার য়ারা গৃহ করমি তারা ও সেই বাড়িতে বেশি দিন টিকে না। আরো একটা কাহিনি আছে যারা সেই বাড়িতে বেরাতে আসে তারা একটা রাত থাকার পরে আর থাকতে চায় না। বাড়িওয়ালা খুব ভয় পায় এসব ঘটনার ফলে। এই সপ্তাহের কথা, সেই বাড়িতে এক সিকিউরিটি রাখা হয়। সেই সিকিউরিটি বাড়িওয়ালা খুব ঘনিষ্ট। আর তাকে বলে তুমি যদি দুই একদিন পরে চলে য়েতে চাও তাহলে আমাকে বলতে হবে তুমি কেন চলেয়েতে চাচ্ছ। প্রথম রাতেই কাহিনি শুরু। সিকিউরিটি সে সন্ধার পরে ছাদের দরজা বন্ধ করে চলে আসে। আর রাত ১২ টার সময় নিচতলার মেইন গেটটা তালা দিয়েদেয়। তার পরে সে তার ঘরে গিয়ে খাবার খেয়ে নেয়।  আর য়খন সে ঘুমাতে য়াবে তখন সে মনিটরে দেখে যে সে সন্ধার সময় ছাদের দরজাটা বন্ধ করেছিল সেটি একাই একাই খুলে য়াচ্ছে। তখন তিনি মনে করেন যে ছাদের দরজাটা হয়তো কেউ খুলেছিল আর এখন বাতাসের কারনে সেটা একা একাই খুলছে। সে বলে এখন আমি দরজাটা বন্ধ করে আসি। সে চাবি নিয়ে যখন  সে হাটা ধরে সে তখন একটু একটু ভয় পাচ্ছে। সে যখন পাঁচ তলাতে উঠে তখন সে শুনতে পায় তাকে কেউ যেন তিন তলা থেকে ডাকছে যে ছুলতান তুই নিচে নেমে আয়। উপরে য়াস না। তখন সে তিন তলায় তাকায়। আর দেখে যে বাড়িওয়ালার বাবা ডাকছে। মজার বেপার টা হলো বাড়িওলার বাবা অনেক দিন আগেই মারা গেছে। সে তারা তারি করে নিচে আসে আর সে কাউকে পায় না। তখন সে তার ঘরে যায়  আর সে শুনতে পায় সিরি দিয়ে কয়েকজন নামছে। সে অপেক্ষা করে দরজার সামনে।  কারন সে মনে করে এখন য়ারা নামছে সিরি দিয়ে তারা শুধু আমার কাছেই আসবে। আর আমার কাছে ছারা আর তো কারো কাছে য়াবার কথা না। একারনে সে দরজার সামনে দারায়। সে একটু পরে বুঝতে পারে তার পেছনে সেই বাড়িওয়ালার বাবা দারিয়ে রয়েছে। আর তাকে বলছে সুলতান আমার মা বেচে নেই। তার পরে সপে অগ্যান হয়ে যায়। আর যখন তার জ্ঞান ফেরে তখন ফজরের আজানও দেয়নি তখন। সে আবারও শুনতে পায় সিরি দিয়ে নামার শব্দ। কিন্তু তারা নামে না। সে ঠিক করে সে উপরে গিয়ে দেখবে কে আছে। কিন্তু তার শরীর এতটাই অসুস্থ হয়ে পরে যে সে উঠে আর যেতে পারে না।  সকাল হলে সে তার বাড়িওলাকে সব জানায়। তার পরে সে ওখান থেকে চোলে আসে। বাড়িওয়ালা পরে হুজুর ডেকে পরে বাড়ি বন্ধ করে নেয়।


আমি এই ঘটনাটা একজনের থেকে শুনেছি।


আর আমি ওভাবেই চেষ্টা করেছি বলার।


ছবিটি আমার সংগ্রহ করা


আমার তোলা না ছবিটি। 

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)