বাঙালির প্রতিদিনের খাদ্য তালিকায় আলু একটি খুব সাধারণ ও প্রয়োজনীয় সবজি। যদিও আলুকে পুরোপুরি সবজি বলা চলে না, এটি আসলে হল একটি ভোজ্য কন্দ অর্থাৎ এমন একটি ফসল যা মাটির তলায় একটি শিকড়ের মত বেড়ে ওঠে। আলু খাদ্য হিসেবে বেশ সুস্বাদু। বাঙালিরা আলু দিয়ে নানা রকম তরকারি রান্না করে থাকে। আলু একদিকে যেমন সস্তা, তেমন আলু অত্যন্ত খাদ্যগুণ সম্পন্ন। আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, মিনারেল, ও ভিটামিন যা মানুষকে সুস্বাস্থ্য দেয় ও নানা রোগ প্রতিহত করতে সাহায্য করে। আজকাল যদিও অনেকেই কম কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য খাওয়ার জন্য আলু খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছেন, কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে আলু খাওয়ার নানারকম উপকারিতা রয়েছে। তাই, নিয়মিত কম পরিমাণে আলু খেলে আপনি বিভিন্ন ধরণের উপকার পাবেন। আলু ও তার সাথে জড়িত ২৫ রকমের উপকারিতা সম্পর্কে আজ আমরা আলোচনা করব। চলুন জেনে নিই আলু খেলে কি হয় অর্থাৎ আলু খাওয়ার উপকারিতা।
প্রতিদিনের খাদ্যতালিকায় সবচেয়ে বেশি যে সবজিটি থাকে সেটি হলো আলু। সারাবছর পাওয়া যায় এবং নানা উপায়ে খাওয়া যায় বলে আলুর চাহিদা সবচেয়ে বেশি। শরীরে পুষ্টি যোগানো থেকে রূপচর্চা- সবকিছুতেই রয়েছে আলুর উপস্থিতি। পুষ্টিকর এই সবজিটি তাই রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায়। আলুতে ভিটামিন সি, বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস ইত্যাদি রয়েছে যা ত্বকের জন্য জরুরি। আলু বেটে কিংবা আলুর রস ত্বকে লাগালে বিভিন্ন দাগ, র্যাশ ও অন্যান্য ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া রোদে পোড়া ভাবও দূর করতে সহায়তা করে আলুর রস।প্রতিদিন পরিমিত পরিমাণে আলু খাওয়া অনেক উপকারী কারণ এতে রক্তচাপ কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। তবে মনে রাখতে হবে অতিরিক্ত আলু খেলে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় এবং শরীর মুটিয়ে যায়।আলুতে গ্লুকোজ, অক্সিজেন, ভিটামিন বি কমপ্লেক্স, এমিনো এসিড, ওমেগা-৩ ও অন্যান্য ফ্যাটি এসিড আছে যা মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সরবরাহ করতে সহায়তা করে।প্রচুর পরিমাণে ভিটামিন `সি` থাকায় আলু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। এছাড়া আলুতে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি, ফলেট ও আয়রন আছে।আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন বি-৬ রয়েছে যা মন ভালো রাখার জন্য কার্যকরী দুটি উপাদান সেরেটোনিন ও ডোপামিন নামক নিওট্রান্সমিটার গঠনে সহায়তা করে। নিওট্রান্সমিটার মস্তিষ্কে অনুভূতি আদান প্রদান করে থাকে এবং মানসিক চাপ কমিয়ে মন ভালো করতে সহায়তা করে।এইচএন।
ছবিটা আমার তোলা না ছবিটা সংগ্রহ করা।

