আমি আর আমার আরাক মামাতো দুলাভাই সহ বাড়ি থেকে বের হই পাশেই বাজার বাজারে গিয়ে অটোতে উঠে প্রথমে লালমনিরহাট গিয়ে বাসে করে রংপুর পর্যন্ত যাই এবং রংপুর থেকে আর একটা বাসে উঠে শেরপুর গিয়ে নেমে ওইখানে অটোতে উঠে ঘাটে যাই, ওইখানে গিয়ে একটা বড় একটা নৌকায় উঠে নদী পার হই। নদীটির নাম হল যমুনা নদী। নদী পার হতে প্রায় ২ ঘণ্টা সময় লেগেছে।
বিয়েতে গিয়ে মোটামুটি অনেক আত্মীয়র সাথে দেখা সাক্ষাৎ হলো ভালো লাগলো অনেক। ওইখানে আমার অনেক মামাতো ভাই মামাতো বোন আছে তাদের সাথে অনেক গল্প করলাম ঘুরে বেড়ালাম এবং বিয়েতে অনেক মজা করলাম অনেকদিন পর যাওয়া হয়েছিল।
যার বিয়ে, সে হলো আমার বড় মামার ছেলে। তার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। সে চাকরি করে বাংলাদেশ সেনাবাহিনী ফার্মাসিস্টে। সে বয়সে আমার অনেক ছোট। কিন্তু আমরা দুজনে বন্ধুর মত মিশি। সে অত্যন্ত ভালো মনের মানুষ। তার বাবা অনেক আগেই মারা গেছে। তারা দুই ভাই আর ও হলো বড়।
ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই। তবে হ্যাঁ বিয়ের দাওয়াত পেলে কেউ মিস করবেন না কারণ বিয়ের মজাটাই অন্যরকম । ঠিক আছে বন্ধুরা দোয়া করি সকলেই ভাল থাকেন আজকে পর্যন্তই।


আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনি যে ছবিগুলো সংগ্রহ করেছেন সেগুলো কি ক্যামেরা দিয়ে সংগ্রহ করেছেন তা উল্লেখ করেন নাই এটি সম্পূর্ণরূপে ছবি কপিরাইট আশা করি পরবর্তী সময়ে সেটি সংশোধন করবেন
অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ