জুমার দিন সম্পর্কে কিছু বলা

M
আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক। বন্ধুরা সকলে ভালো আছেন তো আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। শুক্রবার এলে আমার মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ ফিলিংস করে যে মসজিদে যাব সবার সাথে দেখা হবে ইমাম সাহেব কিছু বলবে খুবই ভালো লাগবে। এর আলোকে কিছু লিখব।




আজকে আমি ফজরে ঘুম থেকে উঠি ফজরের নামাজ আদায় করি। আমার সাথে আমার ছোট্ট ছেলেটাও ঘুম থেকে উঠে। ফজরের নামাজ শেষে আমার ছোট্ ছেলেকে কোলে নিয়ে বাহিরে হাঁটাহাঁটি করি। আমার ছেলেটা ঘুম থেকে উঠে রুমে থাকতে চায় না। সূর্যোদয়ের কিছুক্ষণ পর আমি দোকান থেকে আমার ছেলের জন্য নাস্তা নিয়ে আসি। ওর মা ওকে নাস্তা খাওয়ায়। আমি মুরগির খামারে ঢুকে ওইখানে কাজ শেষ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি।




বাড়ির আরো অন্যান্য কাজ শেষ করে সাড়ে বারোটার পর মসজিদের দিকে রওনা হই। রাস্তায় আমার এক ছোট ভাইয়ের সাথে দেখা হয় ও একজন হাফেজ। ওর নাম হচ্ছে আমিনুল। ওর সাথে গল্প করতে করতে মসজিদে যাই। মসজিদে প্রবেশ করে সুন্নত নামাজ শেষ করে। ইমাম সাহেবের বক্তব্য শুনি। ইমাম সাহেবের আলোচনা আজকে খুব আমার কাছে ভালো লেগেছে অনেক ভালো ভালো কথা বলছি হাদিস সম্পর্কে।




নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে প্রতিবেশী বড় ভাই ভাইস্তা চাচাদের সাথে দেখা করলাম। সবার সাথে কথাবার্তা বললাম কোলাকুলি করলাম অনেক ভালো লেগেছে। শুক্রবার এলেই আমার কাছে ঈদের দিনের মতো মনে হয়। এছাড়াও প্রতিদিন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে পাঁচ ওয়াক্ত নামাজ হয়।


তো ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই সকল বন্ধুরাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং আমরা যেন আল্লাহর দেওয়া পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম

Comments