মুরগি গুলোকে খাদ্য দেই এবং পানি দেই তারপর ডিম তুলতে হয়। খামারে কাজ করতে প্রায় 2 ঘন্টা সময় লাগে তারপর আমি খামার থেকে বের হয়ে ফ্রেস হই। একটু রেস্ট নেই তারপর খাওয়াদাওয়া করি। খাওয়া-দাওয়া শেষে রুমে গিয়ে একটু শুয়ে থাকি।
তারপর রুম থেকে বের হয়ে বাইরে যাই বাহিরে বলতে আমরা প্রায় ১০ দন মাটি ধান চাষ করেছি সেগুলো কিছুক্ষণ দেখে আসি। এবার আমাদের ফসল অনেকটাই ভালো হয়েছে কারণ তেমন একটা বন্যা হয় নাই। শুধু আমাদের না অধিকাংশ লোকেরই ফসল ভালো হয়েছে এবার।
ধান ক্ষেত দেখার পর বাড়িতে আসি বাড়িতে আসার পর আবার খামারে প্রবেশ করি মুড়িগুলোকে খাদ্য দেই এবং পানি দেই । খামার থেকে বের হয়ে ফ্রেস হয়ে রুমে কিছুক্ষণ রেস্ট নেই রেস্ট নেওয়ার পর খাওয়া-দাওয়া শেষ করি।
এবং রুমে গিয়ে এক থেকে দেড় ঘন্টা ঘুমাই ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করি বাড়ির আশেপাশে।
আবার আসরের সময় খামারে প্রবেশ করি মুরগিগুলোকে শুধু পানি দেই এবং সবগুলো মুরগি মুরগিকে এক নজরে দেখি মুরগিগুলো সুস্থ আছে কিনা। ওই দিনের জন্য মুরগির কাজ শেষ।


আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
mahmud552 দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে