২০১৪ সালে আমার মা স্টক করেন তারপর মাকে নিয়ে রংপুর ক্লিনিকে যাওয়া হয় ডাক্তারকে দেখানো হয় ডাক্তার কিছু ওষুধ দেয় এবং মাকে বাড়িতে নিয়ে আসি কিছুদিন ওই ওষুধগুলো খাওয়াই । ওষুধ চলাকালীন বেশ কিছুদিন পর আবার স্টক করে। এভাবে পাঁচবার স্টক করে লাস্টের সময় মাকে নিয়ে রংপুর যাওয়া হয় এবং সিটি স্ক্যান করা হয়। স্ক্যান করার পর রিপোর্ট ডাক্তারকে দেখানো হয় পরে ডাক্তার বলে আমার মায়ের মাথার মগজ শুকিয়ে গেছে এটা ভালো হওয়ার সম্ভাবনা নাই।
ডাক্তার কিছু ওষুধ লিখে দেয় এবং মাকে আবার বাড়িতে নিয়ে এসে দীর্ঘদিন যাবত ওষুধগুলো খাওয়াই ওষুধ চলাকালীন আবার বাঁ পা অবশ হয়ে পড়ে আবার রংপুর ক্লিনিকে নিয়ে যাওয়া হয় ডাক্তার চেকআপ করে আবার ওষুধ দেয় ওষুধ নিয়ে আবার মাকে নিয়ে বাড়িতে আসি এর মধ্যে হঠাৎ মার মানসিক সমস্যা হয় সে আবোল তাবোল কথা বলা শুরু করে মাঝেমধ্যে আমাদেরকে চেনে আবার চিনতে পারেনা। মানসিক রোগী হয়েই চলতে থাকে।
গত রমজান মাসে মা বাড়ির বাহিরে হাটাহাটি করতে হঠাৎ পড়ে যায় পড়ে গিয়ে এক পায়ে আঘাত পায় পরে আমরা তৎক্ষণিক রংপুর ক্লিনিকে নিয়ে যায় এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখি পা ভেঙ্গে গেছে পরে ক্লিনিকে ভর্তি করা হয় দীর্ঘ ১৫ দিন ক্লিনিকে থাকা হয় এবং অপারেশন শেষ করে বাড়িতে নিয়ে আসা হয়। একটানা দুই মাস ওষুধ খাওয়ানো হয়।পা ভাঙ্গা ভালো হয়ে যায় গা শুকিয়ে যায়। কিন্তু দীর্ঘ বিছানায় থাকার কারনে দু-পায়ের রগ ছোট হয়ে যাওয়ায় এখন আর হাঁটতে পারে না শুধু বিছানায় শুয়ে থাকে এবং উঠে বসতে পারে খাওয়া-দাওয়া করতে পারে। এখন এমতা অবস্থায় আছে।
আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলেই ভাল থাকেন সুস্থ থাকেন আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ পাক মাফ করে দেয় সবার কাছে দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।


অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ