পরিচিতি

M
আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আমি আপনাদের সাথে পরিচিত হতে আসছি। আমি চাই আপনাদের সাথে থাকতে,,,
আমি মিজানুর রহমান টুটুল। চাকরির প্রয়োজনে কক্সবাজার শহরে অবস্থান করছি। পড়াশোনা ও বেড়ে উঠা চট্টগ্রামে।

জীবনে প্রথম উপার্জন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। অনার্সে পড়া অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার হিসেবে কাজ শুরু করি। এরপর থেকে একে একে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ও পরে কক্সবাজার রিফুজি ক্যাম্পে UNHCR এর লিগ্যাল সেক্টরে কর্মরত আছি।

লিগ্যাল সেক্টরে কাজ করা ও আমার কাজের সামান্য ধারণা আপনাদের দিয়ে যায়।
রিফুজি ক্যাম্পে প্রায় ১৪ লক্ষ হিসাবে/বেহিসাবে মায়ানমারের নাগরিক বসবাস করেন।তারা প্রায়ই বিভিন্ন বিষয়ে একে অপরের সাথে লেগে যায়। তখন এতটা হিংস্র হয়ে পড়ে, তখন কারো বড় আঘাত করতে দুই মিনিটো চিন্তা করে না।
এরকম ঘটনা ঘটলে আমরা বিচারের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে সমাধান করা গেলেও বিভিন্ন সময় সমাধান করা যায় না। সে সময় তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে থানা বা কোর্ট পর্যন্ত দৌড়াতে হয়।
এই সকাল সন্ধ্যা দৌড়ের উপর থাকি। তারপরো সময় করে চেষ্টা করব, আপনাদের সাথে থাকতে।
বিদায় বলে কোন কথা নাই।সবসময় কথা হবে, দেখা হবে।শুভ রাত্রি

Comments

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png
mdtamim0
আলহামদুলিল্লাহ ভালো লাগলো ভাই আপনার সাথে পরিচয় হয়ে এবং আপনার জীবনের কিছু কথা শুনে