আসসালামু আলাইকুম। আসা করি সবাই ভালো আছেন।আজকের ভ্রমণ নিয়ে আপনাদের সাথে আর একটা গল্প শেয়ার করবো।যমুনা নদীর নাম আাশা করি সবাই শুনছেন।বাংলাদেশের তৃতীয় বৃহত্তর নদী হিসেবে এই নদীর খুব খ্যাতি আছে।এই নদী ১৭৫৭ সালে ব্রহ্মপুএ নদ এর তল দেশে ভূকম্পন এর ফলে নতুন একটা শাখা নদীর তৈরি হয়।।আবার এই যমুনা নদীর ও শাখা নদী আছে। ধলেশ্বরী,ভূরিগঙ্গা এগুলো যমুনা নদীর শাখা নদী।যমুনা নদীর ওপর দিয়ে ৩.৬ কিঃমি একটি সেতু আছে।যেই সেতু এশিয়া মহাদেশের মধ্যে ৩য় অবস্থান দখল করে আছে।এই সেতুর ওপর রেল ও লাইন আছে।।যেটি সেতুর জন্য ইকটু ঝুকিপূর্ণ । এজন্য ট্রেন গুলো ২০ কিঃমি এর বেশি গতিতে চলতে পারে না।এজন্য যমুনা নদীর ওপর দিয়ে নতুন রেল সেতুর নির্মাণ এর কাজ চলছে যেখানে এক সাথে দুইটি ট্রেন চলতে পারবে ১০০ কিঃমি গতিতে।যমুনা নদীর তীর ঘেসে অর্থনৈতিক যোন করার পরিকল্পনা চলছে।যেখানে শিল্প কারখানা নির্মাণের জন্য কথা চলছে পরিকল্পনা মন্ত্রনলায়ে।যমুনা সেতু মূলত ২ টি জেলার উপর অবস্থিত।। সেতুর পূর্ব অংশ টাঙ্গাইল জেলার উপর অবস্থিত এবং পশ্চিম অংশ সিরাজগঞ্জ জেলার উপর অবস্থিত।নদীর দুই পাশে বিনদোন কেন্দ্র হিসেবে পার্ক আছে।এই এলাকা গুলো সেনাবাহিনীর অধীনে কার্যকম সম্পাদন করে।আমার বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় অবস্থিত।আমার বাড়ি সাথে যমুনা শাখা নদী প্রবাহিত হয়েছে।যেটা লৌহজন নদী নামে পরিচিত।সারাবছর খুব একটা পানি থাকে না।বর্ষা মৌসুমে শুধু এই নদী কানায় কানায় পানি দিয়ে পূর্ণ থাকে।আমার কিছু বন্ধু মিলে ঠিক করলাম আজকে যমুনা নদীর চারপাশে দিয়ে একটা বাইক ঠুর দিবো।আমার বাড়ি যমুনা মেইন নদীর অংশে যেতে ১৫ মিনিট লাগে বাইক করে।৩ টা বাইক নিয়ে ৬ জন বন্ধু রওনা হলাম নদী দেখার উদ্দেশ্য।।নদীর পাশে দিয়ে ব্লক করা।ব্লক এর সাইড দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে বাইক চালিয়ে যাচ্ছি।নদীটা পানিতে ভরপুর।বাতাস আর পানিতে নদী কেমন যেন গর্জন করছে।নদীর বাতাস যখন মুখে লাগছিল সেটা ভিন্ন রকম একটা অনুভূতি ছিল।নদী পাশে দিয়ে জেলারা মাছ ধরছে।।নতুন পানি আসছে এজন্য জেলেরা অনেক মাছ ধরছে।।যমুনা নদীতে আমাদের জাতীয় মাছ ইলিশের আনাগোনা অনেক বেশি ছিল। ছেলেরা ঝাকেঝাকে ইলিশ মাছ ধরছে।।পশ্চিম আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে।এজন্য আমরা সবাই বাড়ি দিকে ফিরে আসলাম।আজকের মতো এইটুকো ভ্রমণ ছিল আমাদের। আশা করি যমুনা নদীর ইতিহাস ও আমাদের ভ্রমণ কাহিনী টা আপনাদের ভালো লাগছে। পরবর্তিতে আপনাদের আরো ভালো কাহিনী শেয়ার করবো।
বিঃদ্রঃবঙ্গবন্ধু যমুনা সেতুর ছবিটি নিজ মোবাইল থেকে তোলা বেশি এম বি এর জন্য ছবিটি ফেইসবুকে আপলোড দিয়ে আবার সেইভ করা হয়েছে।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)