বিসমিল্লাহির রাহমানির রাহীম। আসসালামু আলাইকুম।পরম করুনা ময় আল্লাহর নামে শুরু করতেছি। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন।আমি ও মোটামোটি অনেক ভালো আছি।পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্ন চাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। আসন্ন ঘূর্ণিঝড়টির নাম ‘জাওয়াদ’। এবার ঘূর্ণিঝড়ের সউদি আরবের দেওয়া নাম ‘জাওয়াদ’। যার অর্থ ‘উদার’ কিংবা ‘মহান’। এর গতিমুখ এখন পর্যন্ত ভারতের উপকূলের দিকে। বাংলাদেশ আবহাওয়া বিভাগ পূর্বাভাসে জানায়, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলের দিকে আসার আশঙ্কা কম। তবে দমকা হাওয়ার সাথে দেশের অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বর্তমানে গভীর নিম্ন চাপটি চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে ১১শ’ ৬৫ কিলোমিটার থেকে ১০৬০ কি.মি. দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। সমুদ্র উত্তাল থাকায় চট্টগ্রামসহ চারটি সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।গত বুধবার আন্দামান সাগর ও এর সংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে একই স্থানে সুস্পষ্ট লঘুচাপ এবং রাতে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্ন চাপে পরিণত হয়।নিম্ন চাপটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ সকাল থেকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় গভীর নিম্ন চাপ আকারে অবস্থান করছে। আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানা গেছে, এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।আজ ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সকালের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এদিকে ভারতের আবহাওয়া বিভাগ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। আগামীকাল শনিবার সকালে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। এ সময়ে উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে একশ’ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। এই রাজ্যগুলোর উপকূলীয় জেলাসমূহে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে উপকূল সংলগ্ন বেশকিছু এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে।পুরো নিউজটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।
Bengali Community

