পর্বঃ২
পরম করুনা ময় আল্লাহর নামে শুরু করতেছি।বিসমিল্লাহর রহমানির রাহীম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন।কালকে আপনাদের সাথে আমার জীবনের একটা কুফা দিন কথা অর্ধেক কথা শেয়ার করেছি।আশা করি আজকের পর্ব পড়লে আপনারা আমার কুফা দিনের পুরো কাহিনী জানতে পারবেন।আশা পুরো কাহিনী পড়লে আপনারা নিজের হাসি আটকিয়ে রাখতে পারবেন না।
অভিশপ্ত ১৭ ই সেপ্টেম্বর
যারা প্রথম পর্ব পড়েছেন তারাই একমাত্র বুঝতে আমার সাথে কি হয়েছিল?প্রথম পর্ব না পড়লে কিছুই বুঝতে পারবেন না এজন্য প্রথম পর্ব পড়ার অনুরোধ করতেছি।প্রথম পর্বের পর থেকে শুরু করতেছি।অচেনা জেলা থানা তো চিনি না।প্রথমে সদর থানায় গেলাম যাওয়ার পর তারা বললো ট্রাফিক থানায় যেতে।মানুষ কে জিঞ্জাসা করতে করতে ট্রাফিক থানায় গেলাম।।যেয়ে গেছি আমার মতো হাজার মানুষ। আমার তো বাইক ছেড়ে দিছে শুধু লাইসেস্ন আটকাইছে।অন্য সবার বাইক ও আটকাইয়া রাখছে।সেখানে গিয়ে টাকা দেওয়ার এসএমএস দেখাইলাম আমার লাইসেস্ন দিয়ে দিল।তাদের সামনে তাদের মাঝারি গলায় বকা দিয়ে আসলাম।হয়তো পুলিশরা শুনেছে কিন্তুু না শুনার ভান করছে।এ ঘটনার সাক্ষী হিসেবে সবাই মনে রাখবেন পুলিশ এ ধরলে ১৮ গা।পুলিশরা কোনো মানুষ এর মধ্যে পড়ে না।বাসায় আসলাম রাত ৮ টার দিকে।বাড়িতে কাউকে কিছু বলা হয় নি।১০ টার টুইটার গিয়ে দেখি আমার একটা টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ট।যারা আমাকে চিনেন তারা জানেন অনলাইনে কাজের সুবিধার্থে আমার ৭ টা টুইটার অ্যাকাউন্ট।একটা সাসপেন্ট হয়েছে।১৭ সেপ্টেম্বর রাত ১২ টার দিক সেরি বল্কচেইন প্লাটফর্মে পোস্ট করলাম।পোস্ট টা সম্পন্ন ইংরেজিতে লিখেছিলাম।ওইটা আমার কপি পোস্ট ধরছে বাংলা উইকিপিডিয়া অনুযায়ী।আমি বার বার ডুপলিকেট টুল অনুযায়ী চেক করেও কপি পেস্ট পাই না।আমার ঘুম ই হারাম হয়ে গেল।হয়তো সেরি আমার আইডি ব্লক করে দিবে।তারপর সেরি বিডি মেইন এডমিন ইয়াছিন ভাই কে সব খুলে বললাম সে বললো সমস্যা নাই আর যেন এমন না হয়।কিছু সস্তির নিঃশ্বাস ফেললাম।যারা আমার গল্প পড়েছেন তারা হয়তো সবাই হাসতেছে।একদিনে এতটা কুফা দিন মানুষের কেমনে যায় ওইটাই তো ভাবতেছেন।ভাইবেন না মাঝে মাঝে এমন সবার ই হয়।আশা করি আমার অভিশপ্ত দিনের কাহিনী পড়ে আপনাদের ভালো লেগেছে। এখানেই ২য় ও শেষ পর্ব শেষ করতেছি।আশা করি কিছুটা হলেও আপনাদের বুঝাতে পেরেছি কতোটা কুফা দিন ছিল।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)