যমুনা নদীর মারাত্নক ভাঙন, গৃহহীণ হাজারের ও বেশি পরিবার

M
mhrifat1

আসসালামু আলাইকুম। আসা করি সবাই ভালো আছেন।আজকে নদী ভাঙ্গন নিয়ে গল্প শেয়ার করবো।যা আপনাদের হ্দয় গিয়ে বিধবে।যমুনা নদীর নাম আাশা করি সবাই শুনছেন।বাংলাদেশের তৃতীয় বৃহত্তর নদী হিসেবে এই নদীর খুব খ্যাতি আছে।বাংলাদেশের সবচেয়ে বেশি ভাঙন এই যমুনা নদীতে দেখা যায়।আমি আপনাদের কাছে ২০২০ সালের কাহিনী শেয়ার করছি।টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় যমুনায় তীব্র ভাঙনে বিলীন হয়েছিল ঘরবাড়ি আবাদি জমি ও গাছপালা।ভূঞাপুর উপজেলায় বাসাইশা পয়েন্ট এ নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছিল।ঔই ভাঙনের ফলে টেপিবারি স্কুলের একটি ভবন ও টেপবাড়ি স্কুল মাঠের ভেতর দিয়ে পানি তীব্র বেগে ছুটতে শুরু করে। কিছু ক্ষণের মধ্যে ভূঞাপুর তারাকান্দী মেইন রোডটি ভেঙে বের হয়ে যায়।। যার ফলে টেপিবাড়ি ও পলিশা গ্রামের প্রায় ২০০ শতাধিক ঘরবাড়ি,দোকান,মসজিদসহ বিভিন্ন মূল্যবান স্থাপনা এবং মূলবান কয়েকটি মাছের পুকুর নদীর গর্ভে বিলীন হয়ে যায়।বন্যা শুরুর আগে পানি বৃদ্ধির সাথে সাথে যমুনার ভয়াল রুপ সাবাই দেখে ঔইবার।মানুষ নিজ নিজ জীবন বাচাতে তুলানামূলক উচু জায়গায় গিয়ে আশ্রয় গ্রহণ করে।আশ্রয় কেন্দ্র গুলো পানির নিচে চলে গিয়েছিল।যার কারণে কেউ আশ্রয় কেন্দ্রও যেতেও পারে নি।।বন্যার পানি বিপদ সীমানার ওপর দিয়ে যাওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।।যার ফলে আশ্রয়হীন মানুষ রেল লাইনে গিয়ে আশ্রায় নেয়।তাদের খাবার মতো কিছু ছিল না।সব কিছু নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে।কিছু সেচ্ছাসেবক দল তাদের মাঝে খাবার বিতরণ করতে দেখা গিয়েছে।যা তুলানামূলক অনেক কম।সরাকারি কোনো সাহায্য সহযোগিতা তারা ৩ দিন পায় নি।এদিকে ভূঞাপুর-তারাকান্দী মেইন রোড ভেঙে যাওয়ায় মানুষ যাতায়াতের নানান সমস্যা দেখা দিয়েছে।কিছু নৌকা চলছিল মানুষ কে পারাপার করার জন্য কিন্তু নৌকা ভারা তুলনামূলক অনেক বেশি। এদিে উৎসুক জনতা ঝাকেঝাকে আসছিল নদী ভাঙন দেখার জন্য।।যার ফলে সেনাবাহিনী, বিজিবি,ফায়ারসার্ভিস মানুষকে আটকানোর জন্য মাঠে নেমেছিল।তারা ভাঙন এ আক্রন্ত মানুষদের নানা ভাবে সাহায্য সহযোগিতা করতে দেখা গিয়েছিল।।ওইবার যারা নদী ভাঙনের শিকার হয়েছিল তারা সচরআচর নদী ভাঙন এর শিকার হয় না।।এজন্য নদী ভাঙন সম্পর্কে তাদের অভিজ্ঞতা অনেক কম ছিল।। যার ফলে ব্যাপক ক্ষয় ক্ষতির সম্মক্ষিন হয়েছিল।টেপিবাড়ি পলিশা গ্রাম টি বিগত ২০ বছর এর মধ্যে ভাঙনের শিকার হয় নি। পরবর্তীতে পানি চলে যাওয়ায় আবার সবাই নিজ বাসস্থানে যায়।কিন্তুু তা মানুষ এর বসবাস এর যোগ্য ছিল না।কিছু কিছু এলাকার মানুষ তাদের সাহায্য সহযোগিতার এগিয়ে আসে।।এখন তারা মোটামুটি সাভাবিক জীবনে ফিরে এসেছে কিন্তুু তাদের সাথে ঘটে যাওয়া মারাত্নক ঘটোনা তারা কখনো ভুলতে পারে নি।।আশা করি আমার বাস্তব ঘটনাটি সবার হ্রদয় কে আঘাত করছে।

 

ব্রিঃদ্রঃ আমার কাছে তখনকার নদী ভাঙনের কোনো ভালো ছবি না থাকায় ছবিটি ফেইসবুক থেকে নামানো হয়েছে।

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)