সূর্য থেকে সপ্তম গ্রহ ইউরেনাস সম্পর্কে বিস্ময়কর আবিস্কার।

M
mhrifat1

পর্বঃ১

বিসমিল্লাহির রাহমানির রাহীম। আসসালামু আলাইকুম।পরম করুনা ময় আল্লাহর নামে শুরু করতেছি। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন।আমি ও মোটামোটি অনেক ভালো আছি।আজকে আপনাদের সৌরজগতের একটা গ্রহ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো।ইউরেনাসের গ্রহের নাম কম বেশি সবাই শুনেছেন।আজকে এই ইউরেনাস গ্রহ সম্পর্কে অজানা কিছু গল্প বলবো।আপনাদের ইউরেনাস সম্পর্কে সকল তথ্য জানতে পুরো গল্পটা মনোযোগ সহকারে পড়বেন।

 

ইউরেনাসের অজানা তথ্য

 

ইউরেনাস। সূর্য থেকে সপ্তম গ্রহ। সৌরজগতের প্রথম চারটি গ্রহই শুধু পাথুরে গঠনের। মঙ্গলের পরের গ্রহগুলোর পরিচয় গ্যাসীয় দানব। ইউরেনাস ও নেপচুনের বাড়তি পরিচয় আইস জায়ান্ট বা বরফদানব। পৃথিবী বা মঙ্গলদের মতো এই চার গ্রহের কোনো কঠিন পৃষ্ঠ নেই। ফলে এসব গ্রহের ক্ষেত্রে বায়ুমণ্ডলের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞাও নেই। সাধারণত মহাকাশযান বা টেলিস্কোপের চোখে ইউরেনাসের সবচেয়ে বাইরের দিকের যে স্তরটি দূর থেকে দেখা যায়, তাকেই বায়ুমণ্ডল বলা হয়।

 

২০১৮ সালে প্রথমবারের মতো গ্রহটির বায়ুমণ্ডলীয় মেঘে পাওয়া গেছে হাইড্রোজেন সালফাইড গ্যাসের চিহ্ন। এই গ্যাস আবার পাওয়া যায় পচা ডিমেও। তার মানে, ইউরেনাসের গন্ধও হবে পচা ডিমের মতো।

 

তবে গ্রহটির বায়ুমণ্ডলে যে মিথেন আছে, সেটা অনেক আগেই জানা গিয়েছিল। এবং মূলত এই গ্যাসের কারণেই ইউরেনাস গ্রহ দেখতে নীল। কিন্তু শুধু মিথেন গ্যাসের উপস্থিতি জেনে গ্রহটির গন্ধ জেনে ফেলে যায় না। মিথেন যে গন্ধহীন গ্যাস! এ ছাড়াও ভয়েজার-২ অভিযানের মাধ্যমে জানা গিয়েছিল হাইড্রোজেন ও নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম থাকার কথাও। কিন্তু এ দুটি গ্যাসও গন্ধহীন।এর বাইরে পানি, অ্যামোনিয়া বা হাইড্রোজেন সালফাইড আছে কি না, তা জানা কঠিন কাজ। প্রথমত, গ্রহটি এত দূরে যে টেলিস্কোপেও এটি বেশ ছোট। আরেকটি অসুবিধা হলো, গ্রহটির যে অংশ আমরা দেখতে পাই, এই উপাদানগুলো আছে তার নিচের স্তরে। তাই বলে তো আর বিজ্ঞান থেমে থাকবে না। ইউরেনাসের ভেতরে উঁকি দেওয়ার একটি উপায় বের করে ফেলেছেন একদল আন্তর্জাতিক জ্যোতির্বিদ ব্যবহার করেছেন শক্তিশালী জেমিনাই টেলিস্কোপ।গল্পটি আর্কষনীয় করে তোলার জন্য দুইটি পর্ব আকারে লেখা হবে।আজকের পর্ব এই পর্যন্তই।এর পরের পর্বের পর্বে ইউরেনাস গ্রহ সম্পর্কে বাকি সব টুকু তথ্য জানতে পারবেন।আজকের পুরো গল্পটা মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্যক ধন্যবাদ।

Comments