২০১৮ সালের কোরবানি ঈদে আমরা কয়েকজন গিয়েছিলাম আমাদের গরু কেনার জন্য গোবিন্দাসী গরুর হাটে।সেখানে কয়েকঘন্টা ঘুড়ে অবশেষে আমরা একটা ষাঁড় গরু কিনলাম।আমরা গিরুস্থ এর থেকে গরু কিনলাম। গিরুস্থ বললো গরুটা খুব শান্তশিষ্ঠ, আমরা বলেছিলাম গিরুস্থকে গরুটা বাসায় পৌছে দিতে, গিরুস্থ বলল আপনারা নিজেরাই গরু নিতে পাড়বেন।গরু খুব শান্তশিষ্ট, গিরুস্থ এর কথামতো আমরা নিজেরাই গরু নিয়ে বাসায় উদ্দেশ্যে রওনা হলাম,হাটে প্রচুর ভিড়,ভিড়ের মধ্যে আমরা সবাই একসাথে আসতে পারিনি, গরুর সাথে আমরা ৩ জন ছিলাম,আমি আর আমার ২ কাকা সাহস করে গরু নিয়ে আসতে ছিলাম, আসার পথে ভূঞাপুর রেলকোচিং পার হয়ে রাস্তার পাশে দিয়ে গরু নিয়ে আসতেছি।রাস্তার পাশে দিয়ে ঘেরা বাস বাগান,বাগ বাগানের সাইট দিয়ে বেড়া দেওয়া।আমার আসার সময় রেললাইন দিয়ে রেল আসতেছে,হঠাৎ করে ট্রেন হুইসেল দিল।।হুইসেলের শব্দ চুনে গরুটা পাগলা ক্ষেপা ক্ষেপে দৌড় দিল,আমরা দড়ি ছারিনি আমরাও গরুর সাথে দৌড়াচ্ছি,এক পর্যায়ে গরু দৌরানো অবস্থায় গরুর সিং বেড়ার এর মাঝে বেজেগেছে গরু দৌড়াচ্ছে, দৌড়ানো অবস্থায় আমি হচোট খেয়ে পড়ে যাই।আমি তখন মারাত্মক ভাবে আহত হই।এমতঅবস্থায় আমি গরুর দড়ি ছেড়ে দিতে বাধ্য হই এবং এক পর্যায়ে আমার আমার কাকা ব্যর্থ হয়ে দিড় ছেড়ে দেয়।দড়ি ছেরে দিয়ে গরুর পিছন পিছন কাকারা দৌড়াচ্ছে।আমি আস্তে আস্তে হেটে যাচ্ছি।আমি মনে করছি গরু হাড়িয়ে গেছে আর পাব না।আমরা যখন হাটতে হাটতে ভূঞাপুর কলেজ এর সামনে এলাম। দেখলাম একটা খামের সাথে আমাদের গরু বাধা।আমরা তো অবাক হয়ে যাই।গরুর কাছে ৫ জন লোক দাড়িয়ে আছে।আমরা আমাদের গরু দেখে কাছে যাই।ওই ৫ জন লোক ছিল ব্যাপারি।গরু একা একা ছুটে আসতে দেখে তারা বুঝেছিল হয়তো কারো কুরবানির গরু ছুটে এসছে, গরুটা ধরে বেধে মালিকের জন্য অপেক্ষা করতেছিল।আমি গরুর রাওনা দেখিয়ে তাদের নিশ্চিত করি এটা আামদের এ গরু ছিল।গরুটা ব্যাপারিদের কাছ থেকে ফেরত পেয়ে বাসায় ফোন দেই,কয়েকজন লোক পাঠাতে যেন গরুটা নিয়ে যাওয়ার জন্য,কারন আমি আহত ছিলাম,আর কাকারও খুব ভয়ে ছিল গরু নিয়ে।এজন্য আমাদের পক্ষে গরু নিয়ে যাওয়া সম্ভব ছিল না।বাসা থেকে কয়েকজন লোক আসলে অবশেষে আমরা সবাই গরু নিয়ে বাসায় আসি।সেই দিনটির কথা আমার সারাজীবন মনে থাকবে,মারাত্মক অভিজ্ঞতা।।।
বিঃদ্রঃ গরুর ছবিটি ফেইসবুক থেকে ডাউনলোড কারা হয়েছে


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)