বিসমিল্লাহিররহমানির রাহিম।আসসালামু আালাইকুম। আশা করি সকলে ভালো আছেন।আমিও মোটামোটি ভালো আছি।আজকে আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি ভুতের গল্প শেয়ার করবো। গল্পটি বিনোদনমূলক হলেও আশা করি সকলের ভালো লাগবে।সবাই মনোযোগ দিয়ে পুরোপুরি পড়বেন আশা করি ভালো লাগবে।
ভুত এর সাথে পরিচয়
ছবিঃসূত্র
আমরা ছোটবেলায় সকলেই নিজের দাদা-দাদী ও নানা -নানী কারো কাছে না কারো কাছে ভুতের গল্প শুনেছি।জনতাম না দাদা-দাদী ও নানা-নামী কেন আমাদের এই ভুতের গল্প শুনাতো।এই গল্প গুলো পরবর্তী জীবনে ভয়ের কারণ হয়ে দাড়ায়।তেমনি আমার জীবনে ঘটে যাওয়া একটি ভুতের গল্প আছে।সেটা যত না বেশি তার থেকে বেশি আনন্দের।বেশ কয়েক বছর আগের কথা আমাদের বাড়ির কাছে একটা রহস্যময় জায়গা আছে একদম বাড়ির সামনেই।জায়গা টা হলো সদর হাসপাতাল।হাসপাতাল নাম টাই কেমন যেন ভুতের গল্পের সাথে সম্পর্কযুক্ত।হাসপাতালে অনেক রোগী আনা হয়। সকল রোগীকে বাঁচানো সম্ভব হয় না।কেউ কেউ মারা যায় আবার তাদের লাশকে হাসপাতালে পোস্ট মর্ঢান করা হয়।এমনি একজন আমি বাজারে কিছু কেনার জন্য তখন চোখের সামনে একজন এর বাস এর সাথে দূরর্ঘটনা হয়ে গেল।লোকটা মারাত্নক ভাবে জখম হয়ে গেল।। লোকটা ধরে ব্যান গাড়ি করে হাসপাতাল এ নিয়ে আসি।হাসপাতালে ডাক্তারা আপ্রান চেষ্টা করে তাকে বাঁচানোর জন্য কিন্তুু শেষ মেষ তারা বাঁচাতে ব্যর্থ হয়।লোকটার মোবাইল থেকে তার বাড়ির লোক দের ফোন দেওয়া হয়। কিছুক্ষণ পর তারা হাসপাতালে এসে তাদের প্রিয় মানুষ এর লাশ দেখতে পায়।তাদের শান্তনা দেওয়ার মতো ভাষা আমার কাছে ছিল না।আমি তাদের সব জিনিস বুঝিয়ে দিয়ে চলে আসি। এটা ২০২০ সালের ডিসেম্বর এর কথা।শীতকাল চলছে। এজন্য আমি রাত পর্যন্ত বন্ধুদের সাথে ব্যাটমিন্টন খেলতাম।ব্যাটমিন্টন লেখতে লেখতে ঔ দিন ইকটু বেশি রাত হয়ে গেছিল।ঘড়ির দিক তাকিয়ে দেখি প্রায় ১১ টার বেশি বাজে।শীতকাল হওয়ার বাজার এর সব দোকানদার ৮ টার মধ্যে দোকান বন্ধ করে বাসায় চলে যায়।এজন্য পুরো বাজার এ একটা মানুষ ও ছিল না।। যখন একা একা বাড়ি দিকে আসতেছি আর ভাবছি আজকে এখন বাসায় গেল আম্মু অনেক বকাবকি করবে।।প্রতিদিন ৮ টার মধ্যে আমাকে বাসায়,আসতে বলে।কিন্তুু আজকে ১১.৩০ এর মতো বাজে।ফাকা রাস্তা একা একা বাসার দিকে যাচ্ছি। ঠিক তেমন সময় ই দুর্ঘটনার কথা টা মনে পড়ে গেল।ভাবলাম হয়তো লোকটার হায়াত এই পর্যন্তই ছিল।নিজের চোখের সামনে একজন মরে যেতে দেখলাম নিজের মধ্যে একটা ভয় কাজ করা শুরু করলো।আমার দাদী বলতো আমাকে মানুষ মারা গেল বাঘ,আর বাঘ মারা গেলে মানুষ।কারণ মানুষ মারা গেলে আরেক মানুষ ভয় পায়।কিন্তুু যদি কোনো বাঘ মারা যায় তখন মানুষ কোনো ভয় পায় না। মানুষ দলে দলে গিয়ে ওই বাঘ মারা যাওয়া টা দেখতে যায়।এসব ভাবতে ভাবতে একটা কুকুর আমাকে দৌড়ানি দিয়েছিল।।আমি যত সময় সূরা বলি কুকুর টা চুপ থাকে শুধু পিছে পিছে আসে।আর সূরা বলা বাদ দিলেই ঘেউ ঘেউ করে দৌড়ানি দেয়।ওইটা কি ছিল আমার এখন পর্যন্ত অজানা।কিন্তুু অনেক ভয় পেয়েছিলাম ওইদিন।আপনাদের হয়তো হাসি পাচ্ছে কিন্তুু আমি অনেক ভয় পেয়েছিলাম।।এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ভুতের গল্প।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.com/invite/kdatp2dX)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)